নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষায় পাশ করানোর দাবি নিয়ে অকৃতকার্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে রাজ্য জুড়ে। শহরের একাধিক স্কুলে, এমনকি রাস্তায় নেমে পথ অবরোধ করে তারা। এই বিক্ষোভ ঘিরে একাধিক মিম এবং মজাদার ভিডিও ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভ নিয়ে নানা মহলে নানা কথাও উঠতে শুরু করেছে। কিন্তু তারই মধ্যে আত্মহত্যা করল উচ্চমাধ্যমিকে অকৃতকার্য এক ছাত্রী।
আরও পড়ুনঃ ‘দুয়ারে রেশন প্রকল্প বাস্তবে অসম্ভব, ১ লক্ষ অনুদান পেয়ে মেটাতে হচ্ছে ৬ লক্ষের ঋণ!’


মালদহের হবিবপুরের আরএন রায় গার্লস হাইস্কুলের পড়ুয়া শম্পা হালদারের মৃত্যু হল এদিন। গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হল তাঁর দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন শম্পা। এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন ১৮ বছর বয়সি শম্পা।

ফলাফল প্রকাশের পর প্রথমসারিতে থেকে আন্দোলন করতে দেখা গিয়েছিল তাঁকে। ডিআই, এসআই কার্যালয়ের সামনে ধর্না থেকে রাজ্য সড়ক অবরোধে গলা চিরে স্লোগানও দিতে দেখা যায়। শম্পার স্কুলের ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে এ বার অকৃতকার্য হয়েছেন ১০০ জনই। এঁদের মধ্যে অধিকাংশ ইংরাজিতে ফেল করেছেন। শম্পা নিজেও ফেল করেছিলেন ইংরাজিতে। তারপরেই নেমেছিলেন আন্দোলনে।
উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়ে আন্দোলন, আত্মঘাতী ‘ভাইরাল’ হওয়া মালদহের ছাত্রী

পাশ করিয়ে দেওয়ার দাবিতে এই আন্দোলনকে কেউ কেউ সমর্থন করেছেন, কেউ আবার বিপরীত প্রতিক্রিয়া দিয়েছেন। পড়ুয়াদের আন্দোলনের ভিডিও ভীষণ ভাইরাল হয়ে। ভিডিওটিতে শোনা যায়, বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তাদের ইংরেজিতে ফেল করানো হয়েছে। অথচ তারা রাষ্ট্রবিজ্ঞানে ৮০ শতাংশ নম্বর পেয়েছে। সেই বিক্ষোভ কভার করতে আসা এক সাংবাদিক একটি মেয়েকে আম্ব্রেলা (umbrella) বানান জিজ্ঞাসা করেন। উত্তরে মেয়েটি বলে ‘Amrela’।









