নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টের রায়ে জোর ধাক্কা, তিন ছাত্রের তিন বছরের বহিষ্কারের মেয়াদ অনেক বেশি, আর সেই কারণেই আদালতের তরফে আজ বলা হয়েছে তাঁদের সাসপেন্ড প্রত্যাহার করে অবিলম্বে তাঁদের ফেরাতে হবে বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলন তুলে নেওয়ার।
আরও পড়ুনঃ উপনির্বাচনের আগে দিল্লি সফরে শুভেন্দু্ অধিকারী!


তিন ছাত্রকে সাস্পেন্ড এবং বহিষ্কার করার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বিশ্বভারতী চত্বর। এমনিতেই কোন না কোন ঘটনা প্রসঙ্গে প্রায়ই অশান্তি লেগেই থাকে শান্তিনিকেতনে। সাম্প্রতিক তম ঘটনায় এক প্রকার তীব্র হয়ে উঠেছে ছাত্র আন্দোলন
গত মাসের শেষ দিক থেকেই ্নিজের বাসভবনে গৃহবন্দী হয়ে আছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। দিনে দিনে বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। তবে আজ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্ট দ্রুত ফেরাতে হবে সেই পড়ুয়াদের। উপাচার্যের উদ্দেশে বিচারপতি বলেন, ”আপনি নানা বিষয়ে যেসব মন্তব্য করছেন, তা করতে পারেন না। যদি মনে করেন যে আপনি আইনের ঊর্ধ্বে, তাহলে কিন্তু আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।”
হাইকোর্টের রায়ে পঠন পাঠনে ফিরবে বিশ্বভারতীর তিন পড়ুয়া, বদলে বন্ধের নির্দেশ বিক্ষোভ-আন্দোলন।



হাইকোর্টের রায়ে জোর ধাক্কা, তিন পড়ুয়াকে ফেরানোর নির্দেশ বিশ্বভারতীকেসাওয়াল জবাবে উঠে আসে ছাত্র ছাত্রীদের ক্ষমা চাওয়া থেকে উপাচার্য ঘেরাও সব প্রসঙ্গ। বিশ্বভারতীর পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের নামে অভিযোগ করে হয়েছিল একগুচ্ছ। শুনানির পর পড়ুয়াদের তিন বছরের সাস্পেন্ড প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যাহার করতে হবে আন্দোলনও।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়, বিশ্বভারতীর ভর্তি প্রক্রিয়া ও ফল প্রকাশের কাজ চলবে।তবে ছাত্র ছাত্রীরা এই বিষয়ে এখনো কিছু জানাননি। তবে আন্দোলন বিক্ষোভের জন্য ছাত্র পক্ষের আইনজীবী রেল স্টেশন চত্বরে আন্দোলন-বিক্ষোভের অনুমতি চাইলে তাও খারিজ করে দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৫ই সেপ্টেম্বর।







