নজরবন্দি ব্যুরোঃ বেতন বাকি থাকলেও মিলবে পরীক্ষার অনুমতি। স্কুল ফি মামলায় এবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পড়ুয়াদের অ্যাডমিট কার্ড না দেওয়া এবং পরীক্ষায় বসতে বাধা দিতে পারবে না স্কুলগুলি।
আরও পড়ুনঃ Weather update: শক্তি বাড়াছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাংলাকে সতর্কবার্তা কেন্দ্রের


উল্লেখ্য, আদালত নির্দেশ দেয় ১০০ শতাংশ বেতন মিটিয়ে দিতে হবে অভিভাবকদের। তবুও একাধিক বেসরকারি স্কুলে সমস্যার অভিযোগ ওঠে। এমনকি বেতন না দেওয়া কারণে স্কুল পড়ুয়াদের অনলাইন ক্লাস করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বেসরকারি স্কুল ফি মামলা। এদিন স্কুলের তরফে আইনিজীবী বলেন, একাধিকবার অধ্যক্ষকে থানায় ডেকে হেনস্থা করা হচ্ছে। সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশ বারবার তুলে ধরছেন স্কুল কর্তৃপক্ষ। তাতেও সমস্যা মেটেনি। শিক্ষা দফতরের কাছে স্কুলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
বেতন বাকি থাকলেও মিলবে পরীক্ষার অনুমতি, স্কুল ফি নিয়ে সিদ্ধান্ত আদালতের

পরবর্তী নিদ্দেশ না দেওয়া অবধি কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। জানিয়ে দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। বেতন বাকি থাকলেও মিলবে পরীক্ষার অনুমতি। এমনটাই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।









