Weather update: শক্তি বাড়াছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাংলাকে সতর্কবার্তা কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আরও শক্তি বাড়াল নিম্নচাপ ‘জাওয়াদ’, বাংলাকে সতর্ক করেছে কেন্দ্র। বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ। চুড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায়। শহরবাসীকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে প্রবল ঘুর্ণাবর্ত, টানা ৭২ ঘন্টা ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।

আজ সকালের ছবিটাও বলেছে অন্য কথা। একটা রোদ ঝলমলে দিন। কিন্তু আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বদলে যাবে পরিস্থিতিটা। শনিবার থেকেই ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। অতি গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে থাকবে। শনি-রবিরার এটি উপকূলের দিকে এগোতে থাকবে। রবিবার সকালের মধ্যে পৌঁছবে ওড়িশা-অন্ধ্র উপকূলে।

তারপর উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নেবে ঘূর্ণিঝড় জাওয়াদ। এদিন মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দু’ ডিগ্রি বেশি। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রেও স্বাভাবিকের তুলনায় দু’ ডিগ্রি বেশী ছিল।

আবহাওয়াবিদরা বলছেন, এবছর আন্দামান ও বঙ্গোপসাগরে বারবার নিম্নচাপ তৈরি হচ্ছে। যদি নিম্নচাপ একই জায়গায় দাঁড়িয়ে থাকে,তাহলে শক্তি বৃদ্ধি করবেই। এক্ষেত্রেও সেটি হবে। এবছর একটানা শীতের মরসুমও নেই। তার একটাই কারণ জলীয় বাষ্প। শীতের আমেজও এবার কম থাকবে। এক টানা কনকনে শীতের সম্ভাবনা কম।

শক্তি বাড়াছে ঘূর্ণিঝড় জাওয়াদ, ডিসেম্বরের শুরুতে গুমোট গরম বঙ্গে

শক্তি বাড়াছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাংলাকে সতর্কবার্তা কেন্দ্রের
শক্তি বাড়াছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বাংলাকে সতর্কবার্তা কেন্দ্রের

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের কাছে। সাধারন মানুষের জন্যেও এক গুচ্ছ সতর্কতা জারি করা হয়েছে বলে জানাচ্ছে সূত্র। রাজ্য সরকারের পক্ষ থেকে গুজবে কান দিতে না করা হয়েছে রাজ্যবাসীকে। বিদ্যুতের খুঁটি এবং তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। পাশাপাশি বাড়ির জানালা দরজা বন্ধ রাখতে বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত