নজরবন্দি ব্যুরোঃ গ্রীষ্মের শুরু থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ক্রমশই বেড়েছে তাপমাত্রা। পথে বেরলেই হাঁসফাঁস দশা হচ্ছে আমজনতার। স্বাভাবিকভাবেই বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। কিন্তু সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিকেল গড়াতেই একেবারেই ভোলবদল আবহাওয়ার। যারফলে, ব্যাপক গরমের মাঝেই এবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে।
আরও পড়ুনঃ Hanskhali Minor Death: হাঁসখালির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার ছেলে, বাবার জন্য ছেলের রোয়াব!


আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা। এরপরেই প্রবল বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ও সেইসাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের বেশকিছু জেলায়। উল্লেখ্য, বিগত কিছু সপ্তাহ ধরে গোটা উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গেলেও উল্টো ছবি ছিল দক্ষিণবঙ্গে। কয়েকদিন ধরে সন্ধ্যার পর ব্যাপক হাওয়া চলাচল করলেও থেকে গিয়েছিল গরম। সেইসঙ্গে সকালের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল রোদের প্রবল তেজ।
যারফলে, এপ্রিলের শুরু থেকেই কালবৈশাখীর আশায় দিন গুণতে শুরু করেছিল গোটা দক্ষিণবঙ্গের মানুষ। গোটা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি দেখা গেলেও কোনও প্রভাব আসেনি দক্ষিণবঙ্গে। তবে এবার ঝড়-বৃষ্টির আভাস পেয়ে খুশি রাজ্যবাসী। হওয়া অফিসের তরফে আরও জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় শুরু হবে তুমুল বৃষ্টিপাত।
মাত্র কিছুক্ষনের অপেক্ষা, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

সেইসঙ্গে কালিংম্পং সহ বেশকিছু জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ৪০ থেকে ৫০কিমি বেগে বয়ে যাবে ঝড়ো হওয়া।তবে আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলায়। তবে বৃষ্টি হলে কেটে যাবে গুমোট পরিস্থিতি।










