ভোটের আগেই উত্তপ্ত অভিষেকের গড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই কার্যত দফায় দফায় অশান্তির আঁচ মিলেছে গোটা শহরে। কখনও নিজ নিজ দলীয় পতাকা ও ফ্লেক্স লাগাতে গিয়ে অশান্তি তো কখনও নিজের দলের মধ্যেই দেখা গিয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব। যা নিয়ে কার্যত জেরবার রাজ্যের শাসক দল। তবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের তরফ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একাধিকবার সাবধান করা হলেও তাতেঁ ও এড়ানো যায়নি গোষ্ঠী দ্বন্দ্ব। এবার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল খোদ অভিষেকের গড়।

আরও পড়ুনঃ KMC Election 2021: সকাল থেকে চলছে নাকা চেকিং, উত্তেজনাপ্রবন বুথের তালিকা প্রকাশ

স্থানীয় সূত্রে খবর গতকাল সন্ধে নাগাদ ডায়মণ্ড হারবার পুরসভা সংলগ্ন ১২ নম্বর ওয়ার্ডের রেলের মাঠ থেকেই ঘটনার সূত্রপাত। অনেকেরই অভিযোগ বিগত বেশ কয়েকদিন ধরেই নিয়মিত ভাবে ওই মাঠে বসত মদ, গাঁজার আসর। কিন্তু কেউ কিছু বলতে গেলেই চোখ রাঙানির সম্মুখিন হতে হত তাদের কে।

তবে গতকাল এই নিয়ে সেখানকার দুই স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব চিত্রকর ও সৌরিশ দে সহ আরও কয়েকজন প্রতিবাদ সেখানেই ঘটে যায় বিপত্তি। হটাৎ ই তাদের দিকে তাক করে চালানো হয় এলোপাথারি গুলি। সেখানেই গুরুতর ভাবে জখম হয় বিশাল নামে এক তৃণমূল কর্মী।

ভোটের আগেই উত্তপ্ত অভিষেকের গড়, চলল গুলি

Money laundering case: ED summons Mamata Banerjee's nephew and TMC MP Abhishek Banerjee | Kolkata News - Times of India
ভোটের আগেই উত্তপ্ত অভিষেকের গড়, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি

তবে ভোটের আগে রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদকের গড়েই এই আকস্মিক গুলি চালানোর ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। বর্তমানে সেই ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা কে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি আহত দুই তৃণমূল কর্মী কে ভর্তি করা হয়েছে ডায়মণ্ড হারবার মেডিক্যাল কলেজে। দুজনের ই অবস্থা স্থিতিশীল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত