নজরবন্দি ব্যুরোঃ গতমাসের (নভেম্বর) ১০ তারিখে প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজি পদ থেকে ইস্তফা দেন। এখনও পর্যন্ত সেই শূন্য স্থান ভরাট হয়নি। এবার হাইকোর্ট জানালো সেই শূন্য স্থান ফাঁকা থাকার কারনেই নাকি ১০০ দিনের কাজের (100 day Work) শুনানি আটকে রয়েছে।
আরও পড়ুনঃ বহিষ্কারের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, ফিরে পাবেন হারানো সাংসদ পদ?


এইদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি জানান, রাজ্যের এজি(AG) না থাকার কারণেই সমস্যা সৃষ্টি হচ্ছে ১০০ দিনের কাজের শুনানি পেতে। তিনি জানিয়েছেন ন্য আইনজীবী বা অন্য কোন ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

১০০ দিনের কাজের টাকা বহুদিন ধরে বকেয়া রয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। একটি মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে। অন্য মামলাটি করা হয়েছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির পক্ষ থেকে পাওনার দাবীতে। যদিও শুভেন্দুর করা মামলাটির শুনানি হয় গত সোমবার।


এজি পদ ফাঁকা রয়েছে! সেই কারণেই শুনানি হচ্ছে না ১০০ দিনের কাজের! আর কী জানালো হাইকোর্ট?

তবে মজদুর সমিতির পক্ষ থেকে করা মামলাটির শুনানি এখনও আটকে রয়েছে। এর কারন হিসেবে হাইকোর্ট জানিয়েছেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি পদ ফাঁকা রয়েছে। গত মাসের ১০ই নভেম্বর রাজ্যের প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার পদ থেকে ইস্তফা দেন। তবে শীঘ্রই সেই ফাঁকা স্থান পূরণ করার কথা ভাবছেন প্রধান বিচারপতি। এরপরেই হবে ১০০ দিনের (100 day work) কাজের শুনানি।








