মাস্ক ছাড়া বাইরে বেরোলেই মোটা ফাইন, জেল! কড়া নির্দেশ নবান্নের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস্ক ছাড়া বাইরে বেরোলেই মোটা ফাইন, জেল! কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতির মধ্যেও হুঁশ নেই এক শ্রেণীর মানুষের। এবার তাঁদের জন্যে কঠোর নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মাস্ক ছাড়া বাইরে বের হলেই বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুনঃ এবার ৪০০ নয়, মমতাকে ৬০০ টাকায় কিনতে হবে ভারতের নিজস্ব ভ্যাকসিন!!

মাস্ক ছাড়া বাইরে বেরোলেই মোটা ফাইন। শনিবার নতুন এক নির্দেশিকায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নির্দেশিকায় বলা হয়েছে, “বাড়ির বাইরে বেরোনোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ববিধিও মেনে চলতে হবে। কেউ মাস্ক না পরলে বা সামাজিক দূরত্ববিধি না মেনে চললে পুলিশকে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশকে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

উল্লেখ্য, আজ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৮১ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭৪ হাজার ৭৩৭ জন। আজ করোনা কেড়ে নিল ৫৯ টি প্রাণ। যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৮৪ জনের। কমছে সুস্থতার হার, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫৮৪ জন।

আজকের ৭ হাজার ৫৮৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৮০২ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৫৫ হাজার ৬০ টি। যা সর্বকালীন রেকর্ড। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ১১ হাজার ১৯৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.২০ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৭.৩৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। যা এপ্রিল মাসের ১ তারিখে ছিল প্রায় ৯৮ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর