নজরবন্দি ব্যুরো: বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স আইপিএলের ১৬তম আসরেও ধারাবাহিকতা ধরে রেখেছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবারও ব্যাক টু ব্যাক শিরোপার দাবিদার গুজরাট। সে লক্ষ্যে ভালোই এগিয়ে যাচ্ছে দলটি। এবার জয় পেলে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা।
আরও পড়ুন: ম্যাচ জিতেও শাস্তির মুখে নীতিশ রানা সহ গোটা দল, করণ কী?
রাত ৭.৩০ টায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি জিততে পারলে সবার আগে শেষ চার নিশ্চিত করবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট। তবে শীর্ষত্ব ধরে রাখার জন্য প্রথম পর্বের শেষ ম্যাচেও তাদের জয় পেতে হবে।

হার্দিক পাণ্ড্যের গুজরাত ১২ ম্যাচে ১৬ পয়েন্ট । শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রশিদ খান। করেছিলেন ৩২ বলে অপরাজিত ৭৯। মেরেছিলেন দশটি ছয়। কিন্তু গুজরাতের বাকি ব্যাটসম্যানরা রান পাননি।

বোলারদের মধ্যেও রশিদ খান ছাড়া কেউ সফল হননি। অধিনায়ক হার্দিকের কাজটা হল দলকে আবার ছন্দে ফিরিয়ে আনা। অপরদিকে ঘরের মাঠে গুজরাতকে হারাতে গেলে নিঃসন্দেহে নিজেদের সেরাটা দিতে হবে হায়দরাবাদ ক্রিকেটারদের।
আজ জিতলেই প্রথম চারে হার্দিকের গুজরাত

চলতি আইপিএলে হায়দরাবাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের ব্যাটসম্যানরা। মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠীরা রান পাচ্ছেন না। তবে এই ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়া হবেনা সানরাইজের।



