নজরবন্দি ব্যুরোঃ শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বলয় টপকে ঢুকে পড়েন হাসনাবাদের যুবক হাফিজুল মোল্লা। কেন সে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে প্রবেশ করল বাড়ির ভিতরে? কিন্তু আদালতে তাঁর যুক্তি শুনে হবাক হলেন সকলেই। অভিযুক্তের আইনজীবীর বক্তব্য, মুখ্যমন্ত্রী বাড়িকে লালবাজার ভেবে ঢুকে পড়েছিল হাফিজুল। কিন্তু পুলিশের রিপোর্ট বলছে সে খালি হাতে যায়নি। সাথে ছিল লোহার রড!
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী বাড়ি নাকি লালবাজার! অবাক করা যুক্তি অভিযুক্তের


মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগনামায় তিনি জানিয়েছেন ‘রবিবার সকালে ওই যুবককে দেখা যায় কনফারেন্স হলের পিছনে লুকিয়ে থাকতে। সকাল সাড়ে ৮ টা নাগাদ তাঁকে দেখতে পান শৈবালবাবু। তিনি তখন রুটিন টহল দিচ্ছিলেন কনস্টেবল আফজল মণ্ডল ও প্রাজ্জ্বল বিশ্বাসকে সঙ্গে নিয়ে। এফআইআর-এ শৈবাল বাবু লিখেছেন ‘তাঁদের দেখে আগন্তুক পালানোর চেষ্টা করে, কিন্তু তাঁরা তাকে ধরে ফেলেন।’

পরে দেখা যায় জামার মধ্যে একটা লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিল হাফিজুল মোল্লা। এমনিতেই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাবলয় ভেদ করে ভেতরে ঢোকাই সাংঘাতিক ঘটনা তারপর সাথে লোহার রড! তাহলে কি মুখ্যমন্ত্রীর কোন ক্ষতি করার চক্রান্ত? শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে আগন্তুক ঢুকে পড়ার ঘটনার পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।


ভয়ানক ক্ষতি করার চক্রান্ত? মুখ্যমন্ত্রীর বাড়িতে লোহার রড সঙ্গে নিয়ে ঢুকেছিল হাফিজুল

লালবাজার সূত্রের খবর, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে সোমবার থেকে আরও বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা। এদিন আদালতে হাফিজুলের আইনজীবী বিকাশ চন্দ্র গুছাইত বলেন, কীভাবে একজন অচেনা লোক মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে প্রবেশ করল তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। নিরাপত্তার গাফিলতি সহ অনেক কিছুই হতে পারে। তবে যেটুকু জানা গেল তা হল, লালবাজার ভেবে ও ওখানে ঢুকে গিয়েছিল।

যেহেতু গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই অভিযুক্তের বিরুদ্ধে ৪৫৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামী ১১ জুলাই পরবর্তী শুনানি। ততদিন অবধি তাঁকে হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, রাত ১ টা নাগাদ পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের চলে যান ওই ব্যক্তি। সারা রাতে ধরে বসেছিলেন। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে স্ত্রীস্তরীয় নিরাপত্তা থাকে। পুলিশের কড়া নিরাপত্তা বলয় টপকে কীভাবে প্রবেশ করলেন ওই ব্যক্তি? হাসনাবাদ থেকে কি উদ্দেশ্যে এসেছিল হাফিজুল? তা জানতে তদন্ত শুরু হয়েছে।








