Tarun Majumder: ‘তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল’, বললেন মিঠুন চক্রবর্তী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেধাদীপ্ত যে-আলোয় কয়েক দশক বাংলাভাষায় নির্মিত সিনেমা খুঁজে পেয়েছে নিজস্ব চলার পথ, প্রয়াত হলেন সেই অগ্রপথিক। চলে গেলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। তাঁর মৃত্যুতে শেষ হল এক যুগের। গত ১৫ দিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুনঃ তরুণ মজুমদারের প্রয়াণে গভীর শোকাহত মুখ্যমন্ত্রী

দিন কয়েক আগেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তবে বিপদ কাটেনি, তা আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। রবিবার তাঁর স্বাস্থ্যের অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার সকালে প্রয়াত হন তিনি। তাঁর এই মৃত্যুতে শোক প্রকাশ করলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী

'তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল', বললেন মিঠুন চক্রবর্তী

তরুণ বাবুকে নিয়ে কথা বলতে গিয়ে মহাগুরু বলেন, ‘‘আমি নিজে বালিকা বধূ ১৮ বার দেখেছি ৷’’ বললেন মিঠুন চক্রবর্তী ৷ প্রয়াত তরুণ মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন মহাগুরু ৷ মিঠুন চক্রবর্তীর কথায়, তরুণ মজুমদারের মতো মিষ্টি প্রেমের ছবি আর কেউ উপহার দিতে পারবেন না ৷

'তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল', বললেন মিঠুন চক্রবর্তী

‘তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল’, বললেন মিঠুন চক্রবর্তী

'তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল', বললেন মিঠুন চক্রবর্তী

রোম্যান্টিক ছবি, প্রেমের ছবি, ভালবাসার ছবি অনেকেই করেন ৷ কিন্তু তার মধ্যে এরকম মিষ্টত্ব থাকে না ৷ অভিমত মিঠুনের ৷ ছোটবেলার ভালবাসাকে এত সুন্দর মিষ্টতা দিয়ে তিনি তুলে ধরেছেন ‘বালিকা বধূ’ ছবিতে, যে তার রেশ রয়ে গিয়েছে এত দিন পরও ৷ তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর