Kaliachak: এক হাতে পিস্তল ও অন্য হাতে পেট্রোল বোমা, স্কুল চলাকালীন ঢুকে পড়লেন যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্লাস ভর্তি পড়ুয়াদের মনোযোগ ছিল পাঠ্য বইয়ের দিকে। আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়ল এক যুবক। তাঁর এক হাতে পিস্তল ও অন্য হাতে পেট্রোল বোমা। আতঙ্কে সিঁটিয়ে যান পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। মালদহ মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্র মারফত জানা গেছে, ব্যক্তিগত সমস্যার কারণেই উপস্থিত হয়েছে ওই যুবক। কেন স্কুলে ঢুকে পড়লেন যুবক? প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ Abhishek Banerjee: ব্যালট বক্সে নির্বাচন ঘিরে ধুন্ধুমার, মতামত আদায়ে ফোন নম্বর দিলেন অভিষেক

ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সবুজ শার্ট পড়ে একটা ব্যাক প্যাক হাতে নিয়ে ঢুকে পরেন ওই যুবক। যার ডান হাতে ছিল পিস্তল ও অন্য হাতে ছিল পেট্রোল বোমা। ভরা ক্লাসে শিক্ষকের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হতবাক পড়ুয়ারা। ভয়ে কাঁপছেন শিক্ষকও। কিছু বুঝে ওঠার আগেই পেট্রোল বোমা ছোঁড়ার হুমকি দেন। পকেট থেকে কাগজ বের করে কিছু বলতে শুরু করেন।

gun 1
এক হাতে পিস্তল ও অন্য হাতে পেট্রোল বোমা, কালিয়াচকে ছড়াল নতুন আতঙ্ক 

যুবকের অভিযোগ, ২০২১ সাল থেকেই ওই যুবকের স্ত্রী নিখোঁজ। ২০২১ সাল থেকেই এসডিপিও, বিডিও ও নবান্নে জানিয়েছেন। তারপরেও কোনও খোঁজ পাননি। যা নিয়ে ক্লাসরুমের মধ্যেই চিৎকার করে ওঠে ওই যুবক। যুবকের কার্যকলাপে আতঙ্ক দেখা যায় পড়ুয়াদের মধ্যে।

এক হাতে পিস্তল ও অন্য হাতে পেট্রোল বোমা, কালিয়াচকে ছড়াল নতুন আতঙ্ক 

gunman
এক হাতে পিস্তল ও অন্য হাতে পেট্রোল বোমা, কালিয়াচকে ছড়াল নতুন আতঙ্ক 

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পড়ুয়াদের দ্রুত ক্লাস থেকে বার করা হয়। হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে। চরম নাটকীয়তার মধ্যে যুবককে গ্রেফতারও করা হয়। কিন্তু কেন বন্দুক হাতে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করলেন ওই যুবক? কোন পরিচয় দিয়ে তিনি স্কুলের ভিতরে প্রবেশের অনুমোদন পেলেন? তা নিয়ে প্রশ্ন ঘনাচ্ছে ক্রমাগত। ধৃত যুবককে থানায় নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। ওই যুবকের কাছ থেকে একটি ছুরি মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত