নজরবন্দি ব্যুরোঃ গতকাল তৃণমূলে নবজোয়ার সুচনার দিনেই বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে কোচবিহারের একাধিক জায়গায়। ব্যালট বক্স উল্টে দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। ব্যালট বক্সে নির্বাচন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি যাতে আর না হয়, সেজন্যেই মোবাইল নম্বর দিলেন অভিষেক। তবে নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, সেখানে তৃণমূল সমর্থকরা তো ফোন করলাম, সাধারণ জনগণও ফোন করছেন। তাই যাঁরা ভাবছেন নিজেদের নামে ২০টা ভোট বেশি ফেলিয়ে আমার জায়গা সুরক্ষিত করলাম, তাঁরা মুর্খের স্বর্গে বাস করছেন। ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে ফোন করে মতামত জানাতে পারবেন। জানিয়েছেন অভিষেক।
আরও পড়ুনঃ SSC-TET Scam: বাড়তে পারে চাকরি বাতিলের সংখ্যা, সিবিআইয়ের স্ক্যানারে ১৪ সালের নিয়োগের তথ্য


এছাড়াও ঘুঘুমারির সভা থেকে দলীয় নেতৃত্বকে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাউকে একটু প্রভাবিত করে, সুপারিশ করে একটা ব্যালট পেপারে নিজের নামটা দেওয়ানোর চেষ্টা করলে, সেটা কিন্তু নয়। আমার নামেই ১০ টা সমর্থন পড়ে, প্রার্থী হওয়ার দৌড়ে আমি এগিয়ে থাকলাম, এটা ভাবা সবথেকে বড় ভুল হবে। যে নম্বরটা দিলাম, সেখানে তৃণমূল সমর্থকরা তো ফোন করলাম, সাধারণ জনগণও ফোন করছেন। যারা ভাবছেন নিজেদের নামে ২০টা ভোট বেশি ফেলিয়ে আমার জায়গা সুরক্ষিত করলাম, তাঁরা মুর্খের স্বর্গে বাস করছেন। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন করতে তৃণমূল প্রস্তুত। এমনটাই জানিয়েছেন তিনি।

একইসঙ্গে ২০১৯ ও ২০২১ সালে জেলায় বিজেপি সাফল্য নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি অভিষেক। তিনি বলেন, ২০১৯ কিংবা ২০২১এ যারা ভোট দিয়েছিলেন, প্রথমে ৯ টার মধ্যে ৭টায় হেরেছিলাম, পরে দিনহাটা উপনির্বাচনে আমরা ১ লক্ষ ৬৪ হাজার ব্যবধানে সেটি জিতেছি। আজ ৯টা বিধায়কের মধ্যে ৬ বিধায়ক বিজেপি। কিন্তু একদিন দেখান বিধানসভায় গিয়ে আপনাদের স্বার্থে একজনও কেউ প্রশ্ন করেছেন! গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে বিধানসভায় গিয়ে এক মিনিটের মধ্যে ওয়াকআউট করে বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছেন। কলকাতায় গিয়ে ফুর্তি করছেন। এই বিধায়ক নির্বাচিত করেছিলেন?
ব্যালট বক্সে নির্বাচন ঘিরে ধুন্ধুমার, বাড়ি বসে যোগাযোগ করার পরামর্শ

এদিনের সভা থেকে সিক্রেট ব্যালত বক্সের নির্বাচন নিয়েও মন্তব্য করতে দেখা যায় অভিষেককে। তিনি বলেন, যারা ভেবেছেন, আমার সুপারিশ ব্লক প্রেসিডেন্ট কিংবা বিধায়ক করে দেবেন আমি টিকিট পেয়ে যাব। সেটা হবে না। ১০০ জনের মধ্যে ৫ থেকে ৭ জনের তো অসুবিধা হবেই। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল, তার পরিস্থিতি বদলাতেই শাসক দলের প্রতিনিধি হয়ে রাস্তায় নেমেছি।









