প্রচার সভায় বক্তব্য রাখছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঞ্চেই বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে এবার অভিজিৎবাবুর মুখেও শোনা গেল ‘ডিসেম্বর’ ডেডলাইনের কথা। সোমবার ময়নার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন,
আরও পড়ুন: ছাড়া পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

‘বিজেপি প্রার্থীদের জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যা ইতিমধ্যেই ভিতর থেকে ভেঙে গিয়েছে, তারা নিজেরাই ভেঙে পড়ে যাবে। ডিসেম্বর মাস পর্যন্তও আমি তাদের মেয়াদ দেখছি না। এই বছরই ভেঙে যাবে। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

যিনি তরুণ তুর্কি জনপ্রিয় নেতা তথা দলের আইটি সেলের ইনচার্জ। প্রচারে তিনিও ঝড় তুলছেন। তবে প্রাক্তন বিচারপতির তথা অধুনা বিজেপি প্রার্থীর কথায় আলোড়ন পড়ে গিয়েছে। যদিও ডিসেম্বর ডেডলাইন মিস হলে, পরের সম্ভব্য ডেডলাইনও জানিয়ে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী।
ডিসেম্বরের মধ্যে এই সরকার ভেঙে যাবে! ডেডলাইন দিলেন অভিজিৎ

এদিন ময়নায় দলীয় সভা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই বছরই ভেঙে যাবে। যদি তা না মেলে দেড় বছর পর ২০২৬ সাল তো আছেই। এদের গুড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের আর একদিনও ক্ষমতায় রাখা যাবে না। এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে।



