ছাড়া পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

Arvind Kejriwal: হাইকোর্টে আর্জি খারিজ হওয়ার পরই এবার সুপ্রিম কোর্টে গ্রেফতারির বিরোধিতা করে আর্জি জানাতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হাইকোর্টে আবেদন খারিজ হয়েছে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি নীতি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তবে তাঁর দাবি, এই গ্রেফতারি বেআইনি। আম আদমি পার্টির তরফেও এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র তকমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের বাড়বে গরম, আবার কবে নামবে স্বস্তির বৃষ্টি?

kajri2 2

তবে মঙ্গলবারই দিল্লি হাইকোর্টের তরফে কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ বলে জানানো হয়েছে। হাইকোর্টে আর্জি খারিজ হওয়ার পরই এবার সুপ্রিম কোর্টে গ্রেফতারির বিরোধিতা করে আর্জি জানাতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। জানা যাচ্ছে, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে আজ শীর্ষ আদালতে মামলাটি পেশ করবেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা এবং জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাবেন।

ছাড়া পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
ছাড়া পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

কেজরিওয়াল যে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন সে আভাষ মঙ্গলবারই দিয়েছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আশা করছি রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিংয়ের মতোই দেশের শীর্ষ আদালত স্বস্তি দেবেন কেজরিওয়ালকে।”

আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি বলে আদালতে জানিয়েছিল ইডি। পাশাপাশি, কেজরীওয়াল ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে আবেদন করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন ইডির আইনজীবী।

ছাড়া পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

kajri1 2

তিনি বলেন, ‘‘এই আবেদন এমন ভাবে করা হয়েছে, যেন এটি গ্রেফতার বাতিলের আবেদন নয়, জামিনের আবেদন।’’ কেজরীওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির দাবি ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেফতার করা হয়, তখন আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ ছিল। তাই তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন