নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বিভিন্ন ওটিটি প্লাটফর্মে উত্তাল সেক্স এর সিন নিয়ে সোচ্চার হলেন। তিনি কঠোর ভাষায় এর প্রতিবাদ জানায় তিনি বলেন যে “বাড়াবাড়ির একটা সীমা আছে। সব দিকেই নজর রাখছে সরকার। প্রয়োজনে হস্তক্ষেপ করতে পিছপা হবে না।”
আরও পড়ুনঃ রাজ্যকে নতুন বন্দে ভারত উপহার রেলের, এবার ১০ ঘণ্টাতেই বারাণসী


আজ কাল প্রায় ও টি টি প্লাটফর্মে অশ্লীল শব্দ এবং দৃশ্য দেখা যায়। যা সমাজের পক্ষে হয়তো খুব একটা উপকারী নয়, কারণ অনেক বাচ্ছারাও আজকাল ফোন ব্যাবহার করে। তাঁর প্রতিবাদেই একটি সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেন যে, ‘‘শিল্পের অপব্যবহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

এই ধরনের প্ল্যাটফর্ম সৃজনশীলতার স্বাধীনতার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য নয়। তাই ওটিটিতে আপত্তিকর বিষয়বস্তুর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন সরকার। এই বিষয়ে কোনও পরিবর্তনের প্রয়োজন হলে সরকার বিবেচনা করে দেখবে। সব কিছুর একটা সীমা রয়েছে, তা অতিক্রম করা উচিত নয়। শিল্পের নামে গালিগালাজ, অভদ্রতা কিছুতেই মেনে নেওয়া যায় না।’’


বিভিন্ন ওটিটি প্লাটফর্মে উত্তাল সেক্স! প্রয়োজনে নেওয়া হবে গুরুতর পদক্ষেপ

ওটিটি প্লাটফর্মে এই নিয়ে যদি কোন FIR ওঠে তাহলে প্রাথমিক ভাবে সেই ওয়েব সিরিজের পরিচালকই দায়ী থাকবে। এবং অনেক ক্ষেত্রে অনিনেতা এবং অভিনেত্রী রাও দায়ী থাকবে একথা সাফ জানিয়ে দেয় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।







