নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগে শুরু হয়েছিলো হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, তা প্রথম দিন থেকেই রমরমিয়ে চলছিল। এবার রাজ্যকে আরও এক বন্দে ভারত উপহার দিল রেল মন্ত্রক। যা মাত্র ১০ ঘণ্টায় বারাণসীতে পৌঁছে দেবে।
আরও পড়ুনঃ মেসির প্রাক্তন কোচকে আনতে চলেছেন লাল-হলুদে!


এখনও অবধি পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের রুট হাওড়া থেকে বারাণসী। এছাড়া আরও অন্য রুটে চালানোর ভাবনা রয়েছে রেল মন্ত্রকের। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ৭৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে মাত্র মাত্র ১০ ঘণ্টায়।

এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি ভোর ৫ টা ৫৫ মিনিটে সম্ভবত ছাড়তে পারে তবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ট্রেনেরটির প্রথম স্টপেজ হবে আসানসোল এবং লাস্ট স্টপেজ বারাণসী। ফেরার সময় ট্রেনের প্রথম রুট বারাণসী।


রাজ্যকে নতুন বন্দে ভারত উপহার রেলের, কবে থেকে চালু হবে?

বারাণসী থেকে এবার ট্রেনটি মোগলসরাই, ধানবাদ হয়ে হাওড়াতে থামবে। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেদ ঘণ্টায় ১১০ কিলোমিটার, তা বাড়ানোর চেষ্টায় রয়েছে রেল মন্ত্রক। তবে সব রকম সুরক্ষা বিধি মেনে নতুন এক্সপ্রেসের গতিবেগ ঘণ্টায় ১৫০ ও ছাড়াতে পারে বলে সুত্রের খবর।







