নজরবন্দি ব্যুরোঃ প্রথম দুবার আইএসএলে নজর কাড়তে না পেরে স্টিভন কনস্ট্যান্টটাইনকে অনেক আশা নিয়ে এবার এনেছিল ইস্টবেঙ্গল। কিন্তু তিনি ব্যর্থ। আইএসএলে এবার ইস্টবেঙ্গলের স্থান হয়েছে নবম। এই ব্যর্থতার পর সামনের মরসুমে তিনি যে ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না এটা প্রায় নিশ্চিত ছিল।
আরও পড়ুনঃ আইএসএল চ্যাম্পিয়নদের পুরস্কার রাজ্যের, ৫০ লক্ষ্য টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর



তবে এই পরিস্থিতিতে কোচের উপর যে খাঁড়া নেমে আসবে তা নিশ্চিত ছিল। তবে সুপার কাপেও হয়তো কনস্ট্যানটাইনই দলের দায়িত্বে থাকবেন। তার পরে বিদায় নিতে হতে পারে তাঁকে। তা হলে এবার কে হচ্ছেন ইস্টবেঙ্গল কোচ? দৌড়ে এগিয়ে রয়েছেন জোসেপ গোম্বাউ। ইনি হলেন লিয়োনেল মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনার যুব দলের কোচ।

ভারতের তিনি নতুন আসছেন না। আইএসএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। গতবার ওড়িশা এফসির কোচ ছিলেন তিনি। এবার তিনি ওড়িশার দায়িত্ব ছেড়েছেন। লাল-হলুদ সূত্রে খবর, ইস্টবেঙ্গল কর্মকর্তারা মেসিদের কোচ জোসেপের সঙ্গে বেশ কয়েক বার কথা বলেছেন।
মেসির প্রাক্তন কোচকে আনতে চলেছেন লাল-হলুদে!



কথাবার্তাও নাকি অনেক দূর এগিয়েছে। আইএসএল কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় জন্য ইস্ট বেঙ্গল কর্মকর্তারা জোসেপকেই এবার দায়িত্ব দিতে চাইছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আইএসএল মরসুমে ইস্ট বেঙ্গল কোচের ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে। উল্লেখ্য, ২০১৮ সালে ওড়িশা এফসির কোচিং করান তিনি। ২০২০ সাল পর্যন্ত সেই দলের কোচ ছিলেন জোসেপ। আবার ২০২২-২৩ মরসুমে ওড়িশার দায়িত্ব নেন তিনি।







