আইএসএল চ্যাম্পিয়নদের পুরস্কার রাজ্যের, ৫০ লক্ষ্য টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন দল মোহনবাগান কলকাতায় ফিরেছে। শনিবার থেকেই মোহনবাগান সমর্থকরা আনন্দের জোয়ারে ভাসছে। রবিবার মোহনবাগান দল বিমানবন্দরে পৌঁছাতে মোহন সমর্থকদের মধ্যে আনন্দের মাত্রাটা আরো বেড়েছে। RPSG অফিসে রবিবার এক দফা সেলিব্রেশন হয়ে গেছে।

আরও পড়ুনঃ পরের মরসুম থেকেই আইএসএলে অবনমন চান ফেডারেশন সভাপতি কল্যাণ, শুরু হয়েছে প্রস্তুতি

- Advertisement -
17 7
আইএসএল চ্যাম্পিয়নদের পুরস্কার রাজ্যের, ৫০ লক্ষ্য টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই সেলিব্রেশন তো এক দিনেই শেষ হয়ে যাবে না, চলবে। আজ সোমবার বিজয়ী দলকে নিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে হবে সেলিব্রেশন। আর এই সেলিব্রেশনে শরিক হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্লাবের তরফে এ কথা নিশ্চিত করা হয়েছিল। আর আজ মুখ্যমন্ত্রী আইএসএল জেতার জন্য মোহনবাগানকে ৫০ লক্ষ্য টাকা পুরস্কার দেবার কথা ঘোষণা করলেন।

19 12

বাগান তাঁবুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি গত বছর এখানে এসেছিলাম। ক্লাবটা সুন্দর ভাবে গড়ে দিয়েছিলাম। বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে আমাদের সরকার। আমি আজ সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য ও মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৫০ লক্ষ টাকা দিচ্ছি। আমি অরূপকে বলব টাকাটা দিয়ে দেওয়ার জন্য।’’

আইএসএল চ্যাম্পিয়নদের পুরস্কার রাজ্যের, ৫০ লক্ষ্য টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

18 11

- Advertisement -

তিনি আরও বলেন, ”আমি কার সমর্থক, সেটা বলছি না। কিন্তু মোহনবাগানের আবেগই আলাদা। মোহনবাগান মোহনবাগান। তার আগে এটিকে মোটেই ভাল লাগে না। আমি একদিন অরূপকে (ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস) বললাম যে সঞ্জীবদার (সঞ্জীব গোয়েঙ্কা) সঙ্গে আলোচনায় বসে এই নামটা বদলে দেওয়া হোক। এখন আর এটিকে নেই। এখন মোহনবাগানের নাম মোহনবাগান সুপারজায়েন্টস।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর