নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধ সবসময়ই দেশের সাধারণ নাগরিকদের সবচেয়ে সমস্যার মধ্যে ফেলে। কথায় আছে ‘রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ার প্রাণ যায়’। সেই প্রবাদকে সত্যি করেই এবার রুশ নাগরিকদের ওপরে বাড়ছে চাপ। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলির একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে।
আরও পড়ুনঃ যুদ্ধের জেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছে পেপসি কো, কোক, ম্যাকডোনাল্ডস
খবরে প্রকাশ মোট সাড়ে পাঁচ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা ঝুলছে পুতিন সরকারের উপর। আর এই অবস্থায় এবার প্রভাব পড়ছে রুশ সাধারণ নাগরিকদের ওপর। এই নিষেধাজ্ঞার ফলে নাগরিকদের উপর নিষেধাজ্ঞা বাড়ছে রুশ সরকারের। বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে এবার পুতিন সরকার ঘোষণা করল সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দিল ।

এক নির্দেশিকায় বলা হয়েছে, গ্রাহকরা বিদেশি একাউন্ট থেকে ১০ হাজার ডলারের বেশি তুলতে পারবেন না। তার থেকে বেশি টাকা তুলতে গেলে তা রুবেলের তুলতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী। আর এই নিষেধাজ্ঞা জারির ফলেই নাভিশ্বাস উঠেছে আপামোর রুশ বাসির। আর এই নিষেধাজ্ঞা দুই একদিনের নয় এই নিষেধাজ্ঞা থাকবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত।
পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা, রুশ নাগরিকদের টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দিল পুতিন সরকার
আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্কের এই ঘোষণার পর পরই রাশিয়ার সব এটিএম-এ গ্রাহকদের বিপুল লাইন পড়ে গিয়েছে। কোনও জরুরি অবস্থা জারি হলে যে পরিস্থিতি সৃষ্টি হয়, সরকারের এই সিদ্ধান্তে নাগরিকদের মধ্যে তেমনই একটা আশঙ্কার আবহ তৈরি হয়েছে। ফলে সকলেই এখন এটিমএমমুখী হচ্ছেন।
❗️Central Bank of #Russia temporarily stops selling cash currency to citizens
সদ্য প্রকাশিত
ভেঙেও মচকালেন না অভিষেক! ১১ ঘণ্টার ED জেরার পর ১১ পয়েন্টে পাল্টা আক্রমণ তৃণমূল সেনাপতির
মহিলাদের নিয়ে আপত্তিকর কথাবার্তা! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের দাবি NCPI নেত্রী কাকলিরBank customers may withdraw not more than $10 thousand in cash. The rest is only in rubles at the market rate on the day of withdrawal.
There are queues at ATMs in #Moscow again. pic.twitter.com/whwajTw7Mx
— NEXTA (@nexta_tv) March 9, 2022



