নজরবন্দি ব্যুরোঃ খুশ মেজাজে রাজ্যপাল-রাকেশ সিং! পুরান ছবি তুলে এনে কটাক্ষ কল্যাণের। বাংলায় রাজ্য-রাজ্যপালের সম্পর্ক প্রথম থেকেই আক্রমণাত্মক। যে কোন সিদ্ধান্তে সিলমহরের আগে চলে এক প্রস্ত বিতর্ক। তৈরি হয় নতুন জল্পনা এবং সমীকরণ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর জগদীপ ধনখড়ের প্রতিক্রিয়া ছিলো ছোট বোনের জয়ের আনন্দ। তবে তা বদলেগেছে মাত্র ক’দিনেই। তার পর থেকে বাংলায় ভোট পরবর্তী হিংসা হোক বা নারদ মামলা, রাজ্য-রাজ্যপালের দ্বন্দ এসেছে চরমে। রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বারবার জানিয়েছেন বিজেপির হয়ে কাজ করছেন ধনখড়।


এই বিবাদ আরও একধাপ চড়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। নারদ কান্ডে তৃণমূলের হেভিওয়েটদের গ্রেপ্তারির নির্দেশ দেওয়ার পর থেকেই রাজ্যপালকে একাধিক বার কটাক্ষ করেছিলেন তৃণমুলের সাংসদ। কখনো রক্তচোষা, কখনো বলেছিলেন তাঁর ফোন খতিয়ে দেখতে। বিবাদ চরমে ওঠে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন “আমি জানি এখন ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না। তবে আমি সবাইকে বলছি সব থানায় ধনকড়ের বিরুদ্ধে মামলা করুন। উনি যখন রাজ্যপাল থাকবেন না, তখন কেস শুরু করা যাবে। বলা যায় না, হয়তো প্রেসিডেন্সি জেলেই ওনার ঠাঁই হবে।”

হতবাক রাজ্যপাল অপমানিত বোধ করে বাংলার মানুষের আহতে রায় তুলে দিয়েছলেন, বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান আইনজীবী এবং নেতার কাছে অপ্রত্যাশিত এসব। তবে তার পরেও চুপ থাকেন নি তৃণমূল কংগ্রেসের সাংসদ। গতকাল নিজের টুইট্যার এবং ফেসবুকে তিনি পোস্ট করেন জগদীপ ধনখড়ের সঙ্গে কোনেন কান্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা রাকেশ সিং এর ছবি।



দুজনের একসঙ্গের ছবিটি দিয়ে তিনি লেখেন, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি? থু বিজেপি!” সঙ্গে আরও লেখেন রাজ্যপাল শুধু বাংলার শিক্ষিত মানুষদের সামনে আসেন না। স্বাভাবিক ভাবেই বহু মানুষ নিজেদের মতামত দিয়ে আসছেন। রাজ্যের রাজ্যপালের সঙ্গে কোকেন কান্ডে ধৃত বিজেপি নেতার ছবি দেখে রাজ্যপাল-বিজেপি যোগ তত্ব আরও বেশি করে উঠে আসছে। ওয়াকিবহাল মহল মনে করছে এই মামলা এখনই থিতু হবে না, জল গড়াবে আরও।







