বৈঠক ছিল CBI-এর ডিরেক্টর নির্বাচন নিয়ে, মুর্শিদাবাদের কোভিড হাসপাতালের আশ্বাস নিয়ে এলেন অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৈঠক ছিল CBI-এর পরবর্তী ডিরেক্টর নির্বাচন নিয়ে, বিরোধী দলনেতা হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই মুর্শিদাবাদের জন্য ৫০০ শয্যার কোভিড বেডের অনুমতি নিয়ে এলেন তিনি। যাকে এক বাক্যে বলা যায় রথ দেখার সঙ্গে কলা বেচা। সেই কাজই কার্যত করে এলেন অধীর চৌধুরি।

আরও পড়ুনঃ অনিয়ন্ত্রিত সুগারই কাল! রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সকল আক্রান্তই ডায়বেটিস রোগী

করোনার প্রকোপ বহুদিন ধরে চলছে, প্রথম ঢেউ কোনভাবেই মানিয়ে নেওয়া গেলেও, দ্বিতীয় ঢেউয়ের কাছে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। পরিস্থিতি খারাপ বাংলারও। রাজ্যের একাধিক জায়গায় শুরু হচ্ছে সেফ হোম, হাসপাতাল। বসছে অক্সিজেন প্ল্যান্ট। এই অবস্থায় মুর্শিদাবাদের মানুষের জন্য কোভিড হাসপাতালের প্রয়োজনীয়তা জানিয়ে দরবার করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আর তাতেই রাজি হয়ে আশ্বাস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

CBI এর পরবর্তী ডিরেক্টর নির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ নম্বর জনকল্যাণ মার্গে বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে উপস্থিত ছিলেন  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। ওই বৈঠকে গিয়েই প্রধানমন্ত্রীর কাছে নিজের জেলার জন্য এই কঠিন পরিস্থিতিতে কোভিড  হাসপাতাল তৈরির আবেদন জানান। সুত্রের খবর আবেদনের পর ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মোদি। জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় পাশে আছেন তিনি।

আশ্বাস দিয়েছেন ডিআরডিও হাসপাতাল যাতে গড়ে তোলা যায় সে জন্য তিনি সব রকম চেষ্টা করবেন।প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পড়া এর আগেও ডিআরডিও পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের এলাধিক জায়গায় অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে। পরিস্থিতি মোকাবিলার জন্য এই সদর্থক ইঙ্গিতের খবরে খুশি মুর্শাদাবাদবাসী। তবে সকলেই অপেক্ষা করছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত