‘সাংবিধানিক সীমানার বাইরে যাচ্ছেন রাজ্যপাল’, মন্তব্য সুজন চক্রবর্তীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরোঃ ‘সাংবিধানিক সীমানার বাইরে যাচ্ছেন রাজ্যপাল’, এমনটাই বক্তব্য বামনেতা সুজন চক্রবর্তীর। রবিবার বারাসাতে ‘ন্যায্য মূল্যের সবজি বিক্রয়’ ও শ্রমজীবি ক্যান্টিনে এসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন বাম নেতা সুজন চক্রবর্তী

আরও পড়ুনঃ রাজ্যে দ্রুত রেল পরিষেবা। সোমবার আলোচনায় রেল-রাজ্য।

তিনি বলেন, “রাজ্যপাল বারেবারে রাজনৈতিক সীমানার বাইরে যাচ্ছেন। রাজ্যপালের উচিত নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকা। যা বর্তমানে অনেকাংশেই লঙ্ঘন করেছেন”। এছাড়াও বিজেপি-রাজ্যপাল রাজনৈতিক সম্পর্ক এবং শাসকদল -রাজ্যপালের বর্তমান অবস্থানের কথা মাথায় রেখেই এদিন রাজ্যপালকে তোপ দাগলেন তিনি।

এছাড়াও অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি জনসমক্ষে আনায় নিন্দার পাশাপাশি, তৃণমূলকেও কড়া সমালোচনা করতে ছাড়েননি এই বামনেতা সুজন। এছাড়াও এদিন তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ বামেরাই।

‘সাংবিধানিক সীমানার বাইরে যাচ্ছেন রাজ্যপাল’, তৃণমূল বিজেপিকে দায়িত্ব নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্থানে সহায়তা করছে। বিজেপি ও তৃণমূলের অবসানে বাম এবং কংগ্রেসের জোট একনিষ্ঠ”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন