বাস মালিকদের প্রতি কঠোর হবে সরকার! বললেন পরিবহণ মন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাস মালিকদের প্রতি কঠোর হবে সরকার! ৫০% যাত্রী নিয়ে বাস এবং মিনিবাস চালাবার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু শহরের রাস্তায় বা রাজ্যে সেভাবে বাসের দেখা মিলছে না। বেসরকারি বাস সংগঠনগুলির একটাই দাবি যেভাবে তেলের দাম বাড়ছে তাতে পুরনো বাড়াতে ৫০% যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব নয়। অপরদিকে সরকার কোনভাবেই এই পরিস্থিতিতে বাসভাড়া বাড়ানোর পক্ষপাতী নয়।

আরও পড়ুনঃ রাজ্যে পেট্রোল সেঞ্চুরি হাঁকাতেই পুরনো টুইট টেনে মোদীকে কটাক্ষ অভিষেকের।

এই দুই পরস্পর বিরোধী অবস্থানে এখনো পর্যন্ত রাস্তায় সেভাবে বাস দেখা যাচ্ছে না। আর এই সমস্যা মেটানোর জন্যই আগামী সোমবার বা মঙ্গলবার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বসতে চলেছেন বাস মালিক সংগঠনের সাথে। কিন্তু বারবার বলা সত্ত্বেও যখন বাস মালিকরা পুরনো ভাড়ায় বাস চালাতে রাজি নয় ঠিক তখনই সরকার কঠোর হবে বলে মন্তব্য করেছে পরিবহন মন্ত্রী।

গত শনিবার তিনি সাংবাদিকদের মন্ত্রী বলেন, সমস্যার কথা আমরা জানি। সরকার বিষয়টা দেখছে। বাস মালিকদের আমরা বার বার করে বলছি বাস চালাতে। না-হলে কঠোরতম সিদ্ধান্ত নেওয়া হবে।” অপর দিকে ভাড়ার জট কাটাতে আগামিকাল, সোমবার পরিবহণ দফতরের ময়দান তাঁবুতে বাসমালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মন্ত্রী।

বাস মালিকদের প্রতি কঠোর হবে সরকার! বাসমালিক সংগঠনগুলি সঙ্ঘাতের বদলে নিজেদের অপারগতার কথাই সরকারকে জানিয়েছে। এ দিন অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ”আনলক পর্বে সরকারের ডাকে সাড়া দিয়ে আমরা গত বছর পরিষেবা সচল করার কথা বলেছিলাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর