Bidhansabha: বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১৯৪৭ সালের ২০ জুন দুই বাংলা বিভক্ত হয়েছিল। আর সেই দিনটিকেই বিজেপি ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করে। এবছরও তার অন্যথা হয়নি। ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের ক্ষেত্রে রাজ্য সরকার আপত্তি জানালেও বিজেপির কর্মসূচিকে সরকারিভাবে স্বীকৃতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার সূত্রের খবর, আগামী ২২ অগস্ট থেকে বিধানসভায় যে বাদল অধিবেশন শুরু হবে সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে বিষয়টি নিয়ে প্রস্তাব আনতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল।

আরও পড়ুন: ভূমিধসের ধাক্কায় তিন প্রজন্ম শেষ, বর্ষার তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল প্রদেশ

রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনে স্বীকৃতি দেন তখন তারেই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিও দিয়েছিলেন রাজ্যপালকে। যদিও রাজ্যপাল সেই আপত্তি শোনননি। রাজ্য সরকারের অমতে রাজ্যপালের এভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার, মানে তৃণমূল বিধায়করা। ফলে, রাজনৈতিক মহলের স্পষ্ট ধারণা, এবার ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তীব্র হতে চলেছে।

বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?

জগদীপ ধনকড়ের পর যখন রাজ্যপাল পদে সিভি আনন্দ বোস আসেন, প্রথম কয়েক দিন রাজ্য ও রাজ্যপাল সম্পর্ক ঠিকঠাক থাকলেও পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের সংঘাত বাঁধে দু’পক্ষের। এরপর কেন্দ্রীয় শিক্ষানীতিকে রাজ্যপাল যেভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কার্যকর করতে চলেছেন সেই সিদ্ধান্তেও বিরোধিতা প্রকাশ করছেন রাজ্যের মন্ত্রীরা। যদিও স্বাধীনতা দিবসে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হয়। তবুও, জটিলতা কাটেনি বলেই মনে করা হচ্ছে। এবার বিধানসভায় প্রস্তাব এনে রাজ্যপালকে কিছুটা চাপে ফেলতে চাইছে সরকার? রাজ্য-রাজ্যপাল সংঘাত যেন রাজনৈতিক মহলের নিয়মিত চর্চার বিষয় হয়ে উঠছে।

বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?
বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?

বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?

বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?
বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ স্বীকৃতি, বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনছে রাজ্য?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত