সুরা প্রেমীদের জন্য সুখবর, রাজ্যে কমতে চলেছে মদের দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর সময় এ রাজ্যে প্রচুর পরিমাণে মদ বিক্রি হলেও, গড়ে করোনা আবহে সেভাবে বিক্রি হচ্ছিল না। করোনা পরবর্তীতে এই মদের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। স্বাভাবিকভাবেই সুরাপ্রেমীদের পকেটে টান পড়তেই, ক্রেতা বিক্রেতাদের মনে অসন্তোষের সৃষ্টি হয়। আর এবার সুরা প্রেমীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার ।

আরও পড়ুনঃ প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য খুলছে না কলেজ, কারা করতে পারবে কলেজ?

কারণ কিছুদিনের মধ্যেই রাজ্যে কমছে মদের দাম। বেঙ্গল ওয়াইন মার্চেন্টের অন্যতম এক কর্তা জানিয়েছেন, ‘‌সার্কুলার আজ কিংবা কালকের মধ্যেই চলে আসবে। সম্ভবত ১৫ কিংবা ১৬ নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা।’‌দুর্গাপুজোর আগেই জানা গিয়েছিল রাজ্যে কমবে মদের দাম। উল্লেখ্য করোনা পরবর্তী সময়ে মদের দাম রাজ্যে অনেকটাই বেড়ে গিয়েছিল।

সুরা প্রেমীদের জন্য সুখবর ,ফের কমছে মদের দাম

সুরা প্রেমীদের জন্য সুখবর, রাজ্যে কমতে চলেছে মদের দাম

তা সে প্রিমিয়াম হুইস্কি থেকে স্কচ হোক বা রেড ওয়াইন। ফলে মদ্যপায়ীদের পকেটে টান পড়ছিল। দোকানেবিক্রিও কমে গিয়েছিল। যা নিয়ে কাউন্টার মালিকরা অসন্তোষ প্রকাশ করছিলেন। যদিও পুজোর সময় মদ বিক্রি ভালই হয়েছে।

সুরা প্রেমীদের জন্য সুখবর, রাজ্যে কমতে চলেছে মদের দাম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন