Jio Calendar Month Validity plan: গ্রাহকদের জন্য সুখবর! অবাক করা অটোমেটিক্যালি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রিলায়েন্স জিও (Reliance Jio) অবিশ্বাস্য এক স্বয়ংক্রিয় প্ল্যান এনেছে বাজারে। সম্প্রতি রিলেয়েন্স জিও নিয়ে এসেছে ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’ (Calendar Month Validity) প্ল্যান। এর বিশেষত্ব হল, ঠিক যে দিন রিচার্জ করা হবে, প্রতি মাসে সেই একই দিনে স্বয়ংক্রিয় ভাবেই প্ল্যানটি চালু হয়ে যাবে।

আরও পড়ুনঃ সিজার করার প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলার স্বাস্থ্য দফতরের

এই নতুন ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’ (Calendar Month Validity) জিও (Jio) প্ল্যানটি রিচার্জ করতে গ্রাহকদের প্রতি মাসে ২৫৯ টাকা খরচ করতে হবে। প্রতিদিন এই প্ল্যানে ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গেই আবার থাকছে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা-সহ আরও একগুচ্ছ সুবিধা।

এ বিষয়ে জিও-র তরফ থেকে বলা হয়েছে, ‘এই ২৫৯ টাকার প্ল্যানটি অনন্য একটি প্ল্যান! এই উদ্ভাবনটি জিও প্রিপেড ব্যবহারকারীদের প্রতি মাসে মাত্র একটি রিচার্জের তারিখ মনে রাখতে সাহায্য করবে।’

গ্রাহকদের জন্য সুখবর! অবাক করা অটোমেটিক্যালি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও
গ্রাহকদের জন্য সুখবর! অবাক করা অটোমেটিক্যালি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও

এ ছাড়াও গ্রাহক চাইলে একই সঙ্গে একাধিক বার এই প্ল্যানটি রিচার্জ করিয়ে নিতে পারবেন। সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে, ‘অগ্রিম রিচার্জ করা থাকলে এই প্ল্যানে আরও একটি সুবিধা পাওয়া যেতে পারে। বর্তমান সক্রিয় প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার তারিখে স্বয়ংক্রিয় ভাবেই সক্রিয় হয়ে যাবে অগ্রিম রিচার্জ করে রাখা প্ল্যান। ফলে রিচার্জের ঝক্কি থেকে মানসিক শান্তি পাবেন গ্রাহকরা।’

রিলায়েন্স জিও-র নতুন এবং পুরনো সব গ্রাহকই এই ২৫৯ টাকার প্ল্যানের সুবিধা পেতে পারেন। এক নজরে দেখে নিন রিলায়েন্স জিও ২৫৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।

প্রতিদিন ১.৫জিবি করে ডেটা পাওয়া যাবে। দৈনিক ডেটার লিমিট একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৬৪কেবিপিএস হয়ে যাবে। দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানো যাবে। বিনামূল্যেই সমস্ত জিও অ্যাপস সাবস্ক্রিপশন করতে পারবেন ব্যবহারকারীরা।

গ্রাহকদের জন্য সুখবর! অবাক করা অটোমেটিক্যালি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও

গ্রাহকদের জন্য সুখবর! অবাক করা অটোমেটিক্যালি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও
গ্রাহকদের জন্য সুখবর! অবাক করা অটোমেটিক্যালি রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও

২৮ মার্চ লঞ্চ করা এই প্ল্যান একটু অন্যরকম। এর আগে এমন কোনও প্ল্যান নিয়ে আগে নিয়ে আসেনি রিলায়েন্স জিও। অনেকটা পোস্টপেডের মতোই সেই প্রিপেড প্ল্যান। প্রিপেড কাস্টমারদের জন্য রিলায়েন্স জিও-র সেই প্ল্যানের নাম ‘ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি’ (Calendar Month Validity) প্ল্যান। এই প্ল্যানের বিশেষত্ব হল, ঠিক যে দিন রিচার্জ করা হবে, প্রতি মাসে সেই একই দিনে স্বয়ংক্রিয় ভাবেই প্ল্যানটি চালু হয়ে যাবে। এই ধরনের প্ল্যান সচরাচর পোস্টপেডের ক্ষেত্রেই দেখা যায়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত