নজরবন্দি ব্যুরোঃ মধ্যবিত্তের জন্যে সুখবর। একধাক্কায় কমে গেল সোনার দাম। রাশিয়ার করোনা ভ্যাকসিনের প্রভাব এবার পড়ল সোনার দামে। এক ধাক্কায় রেকর্ড দাম কমে গেল ২২ ক্যারেট সোনার গহনায়। গত ২ দিন ধরেই সামান্য দাম কমছিল সোনার কিন্তু আজ জা হল তা রেকর্ড। আজ কলকাতায় একদিনে সোনার দাম কমেছে তিন হাজার টাকার বেশি। এদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দশ গ্রামের দাম কমেছে এক ধাক্কায় ৩ হাজার ১৩০ টাকা। এদিনের রেকর্ড মূল্যহ্রাসের কারনে গত তিন দিনে সোনার দাম কমে গেল ৪ হাজার ৩৬০।
আরও পড়ুনঃ একদিনে করোনা মৃত্যু রাজ্যের ১৩ টি জেলায়। দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান।


কিন্তু ভ্যাকসিনের প্রভাবে কেন কমে গেল সোনার দাম! বিশেষজ্ঞ্ররা বলছেন করোনার প্রভাবে দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনার ওপর বিনিয়োগ করছিলেন সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। সেক্ষেত্রে বিশ্বজূড়েই দাম বেড়ে যায় সোনার। আর ১১ তারিখ রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন লঞ্চ করার সাথে সাথেই সোনায় বিনিয়োগের পরিমান কমতে থাকে। ফলে রেকর্ড দাম কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও তাই কমেছে সোনার দাম।
আরও পড়ুনঃ মহেশ ভাটের ‘সড়ক ২’ ট্রেলার প্রকাশ্যে আসতেই লাইকের থেকে বাড়ছে ডিসলাইকের সংখ্যা।
মধ্যবিত্তের জন্যে সুখবর। একধাক্কায় কমে গেল সোনার দাম। করোনা আবহে কলকাতায় ধাপে ধাপে বেড়েই চলেছিল সোনার দাম। কলকাতায় ৯ অগস্ট ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫৬ হাজার ৫১০ টাকা। ১০ ই আগস্ট দাম কমে ৬১০ টাকা। একই ভাবে আজ ১১ আগস্ট ৬২০ টাকা করে কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। আর আজ ২৪ ক্যরেট সোনার কমেছে ১০ গ্রাম পিছু ১ হাজার ৮৩০ টাকা।


২৪ ক্যারেটের থেকে অনেক বেশি দাম কমেছে ২২ ক্যারাট সোনার। আজ দাম কমেছে ৩ হাজার ১৩০ টাকা। এখন ২২ ক্যারাট সোনার দাম ১০ গ্রাম পিছু ৫০ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে সোনার সাথে পাল্লা দিয়ে দাম কমে গেছে রুপারও। মাত্র দুদিনে রুপার দাম কমেছে কেজি পিছু ১৪ হাজার টাকা!







