একদিনে করোনা মৃত্যু রাজ্যের ১৩ টি জেলায়। দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিনে করোনা মৃত্যু রাজ্যের ১৩ টি জেলায়। দেশ তথা রাজ্য জুড়ে হুহু করে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রাজ্যে আজও নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৬ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫৪ জনের। প্রায় ২৩ মিনিট পিছু একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এদিন। তবে সার্বিক ভাবে বেড়েছে সুস্থতার হার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮০ শতাংশ মানুষ। এদিকে একই ভাবে রাজ্যের সব জেলা গুলির মধ্যে কলকাতার হাল সবচেয়ে খারাপ।

আরও পড়ুনঃ প্রয়াত হলেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগী।

কলকাতায় এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। যা কলকাতায় করোনা সংক্রমণের ইতিহাসে সর্বোচ্চ। এদিনের ৬১৯ জন কে নিয়ে কোলকাতায় মোট সংক্রামিত হয়েছেন ২৯ হাজার ৮০৪ জন। এদিন কলকাতায় মৃত্যু সংখ্যা বেড়েছে ১৯ টি যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯৯৯ জনের। অন্যদিকে কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ১৭০ জন এবং এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৬৩৫ জন

পাশাপাশি সংক্রমণের নিরিখে আজও কলকাতার পরেই রয়েছে জেলা উত্তর ২৪ পরগণা, এদিন জেলাজুড়ে মোট সংক্রামিত হয়েছেন ৫৮৯ জন যা নিয়ে মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ২২ হাজার ২৭৯। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ২২৭ জন। এদিন ১৩টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ৫১২ জনের। জেলাজুরে এখন চিকিৎসাধীন ৫ হাজার ৫৪০ জন।

অন্যদিকে হাওড়া জেলাতে সংক্রমণের গতি ফের বেড়েছে এদিন। গত ২৪ ঘন্টায় হাওড়া তে মোট সংক্রামিত হয়েছেন ২৭২ জন। যা নিয়ে জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৩৭২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৮ হাজার ৮৩ জন। এদিন ৩টি বেড়ে মোট মৃত্যু হয়েছে ২৬১ জনের।

আজ সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যানে জেলা ভিত্তিক রেকর্ড হয়েছে রাজ্যে। এদিনের বুলেটিন অনুযায়ী সংক্রমণের অস্তিত্ব মিলেছে রাজ্যের সবকটি জেলায়। পাশাপাশি করোনা মৃত্যু মিছিলে নাম লিখিয়েছে ১৩ টি জেলা। দেখুন সার্বিক পরিসংখ্যান। বলাবাহুল্য টেস্টের গতি কিছুটা বেড়েছে রাজ্যে। শুধু থামানো যাচ্ছে না মৃত্যু মিছিল।

Capture 1

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর