নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কংগ্রেসের মুখপাত্রের। হঠাৎ এমন ঘটনায় শোকাহত জাতীয় কংগ্রেস পার্টি। সংবাদমাধ্যমের সাথে তর্ক-বিতর্ক অনুষ্ঠানের বেশিরভাগ সময় তাঁকে দেখা যেত। রাজীব ত্যাগীর প্রয়াণে শোকপ্রকাশ করে কংগ্রেসের তরফ থেকে টুইটে করা হয়েছে।
আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস! লকডাউন তুলে নিল রাজ্য সরকার।
তাঁর মত একজন নেতার মৃত্যু জাতীয় কংগ্রেসের জন্য একটি বড় ক্ষতি। কংগ্রেস তরফে টুইটে বলা হয়েছে, তাঁর প্রয়াণে আমার শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। রাজীব ত্যাগীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জয়বীর শেরগিল। তিনি বলেছেন, রাজীব আমার খুব প্রিয় এবং কাছের বন্ধু ছিলেন। এবং সহকর্মীও। রাজীবের মৃত্যুতে আমি ভেঙ্গে পড়েছি। একজন ভালো মানুষ চলে গেলন। আমি একজন ভালো বন্ধু হারালাম।
রাজীব ত্যাগীর অকাল প্রয়ান আমার ব্যাক্তিগত ক্ষতি। এভাবেই জনপ্রিয় কংগ্রেস মুখপাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র রাজীব ত্যাগীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।



