নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুমের একের পর বিয়ে হচ্ছে। এই সময়ে সোনার দোকানগুলিতে বেশ ভিড় হয়। কিন্তু চড়া দামের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তর। কীভাবে হবে কেনাকাটা। স্বর্ণধাতুর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ছোট গয়নায় হাত দিলেই যেন ছ্যাকা লাগছে। সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার কলকাতায় কত যাচ্ছে হলুদ ধাতুর রেট? জেনে নিন আজকের সোনার দাম।
আরও পড়ুন: শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে
কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৩৬০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৫৭০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭৩৬ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ২৫৭ টাকা। সপ্তাহের শুরুতেই কলকাতায় ২৪ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ২৫৬ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী। বর্তমানে ডলারের সূচক প্রায় তিন মাসের সর্বনিম্ন স্তর স্পর্শ করেছে।

গত ২৪ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৯ হাজার ১০০ টাকা। তার আগের দিন অর্থাৎ ২৩ নভেম্বর দাম ছিল ৫৯ হাজার ৩৫০ টাকা। ২২ নভেম্বর ১০ গ্রামের দাম ছিল ৫৯ হাজার ১০০ টাকা।

কলকাতার পাশাপাশি দেশের অন্যান্য শহরগুলিতে সোনার দাম জেনে নিন।
মুম্বইতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৩৬০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৫৭০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৭ হাজার ৫১০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ৫৭০ টাকা।
বিয়ের মরশুমে বাড়ছে সোনার দর, আজ শহরে কত স্বর্ণ ধাতুর দাম




