শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় গত অক্টোবর মাসে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর কেটে গিয়েছে প্রায় এক মাস। ইডি হেফাজতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি নিজেই জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থার কথা। রাতারাতি তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হল। চলতি সপ্তাহেই রেশন দুর্নীতি মামলার শুনানি রয়েছে। তাঁর আগে কী মন্ত্রী সুস্থ হতে পারবেন? সেই প্রশ্নই উঠে আসছে।

আরও পড়ুন: বেআইনি নির্মাণ মামলা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বিরোধিতা করে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

সূত্রে খবর, গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। ব্ল্যাক আউটের মত পরিস্থিতি তৈরি হয়। গতকাল রাতেই তাঁকে ৫ নম্বর কেবিন থেকে ১২ নম্বর আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, এই ধরনের অসুস্থতাকে চিকিৎসকদের পরিভাষায় নিউরো কার্ডিওজেনিক সিনকোপ বলা হয়ে থাকে। তবে এখন মন্ত্রীর অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার অর্থাৎ আজ সকাল থেকেই ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।

শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে

গত মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়। ওই দলে স্নায়ু, হৃদরোগ, মেডিসিন, কিডনি বিশেষজ্ঞ ও ইউরোলজি বিশেষজ্ঞ রাখা হয়েছিল। গ্রেফতারির পর বনমন্ত্রী সাংবাদিকদের সামনে প্রায়ই নিজের শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা করতেন। এমনকি তিনি এও বলেছিলেন যে তাঁর শরীরের বাঁদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ছে।

শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে

গত মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেইসময় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ‘বালু’র শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমনকি এই তদন্তের ফলে জ্যোতিপ্রিয়র মৃত্যু হলে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছিলেন।

শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে

শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে
শরীর ভালো নেই জ্যোতিপ্রিয়র, SSKM-এ কেবিন থেকে স্থানান্তরিত করা হল ICCU-তে

গত ১৬ নভেম্বর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। কিন্তু শরীর খারাপ থাকার কারণে হাজিরা দিতে পারেননি। আগামী শুনানিতে তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে নাকি তা নিয়েও প্রশ্ন উঠছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর