মধ্যবিত্তের নাগাল ছাড়িয়ে ফের এক ধাক্কায় বাড়ল সোনার দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মধ্যবিত্তের নাগাল ছাড়িয়ে ফের এক ধাক্কায় বাড়ল সোনার দাম। আর সেই মূল্য বৃদ্ধি এমন পর্যায়ে চলে গেল যা মধ্যবিত্তের নাগালের বাইরে। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত কয়েক মাসে। মাঝে আগস্ট মাসের ১১ তারিখে এক ধাক্কায় কিছুটা দাম কমলেও ফের বাড়তে শুরু করে এই মূল্যবান ধাতুর দাম। গরিব, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যায় সোনা। কিন্তু গতকাল পর্যন্ত টানা ৮ দিন ধরে ফের দাম কমতে শুরু করে সোনার। আজ সেই মূল্য হ্রাসে লাগাম পড়ল।

আরও পড়ুনঃ স্টাফ প্যাটার্নে “নর্মাল সেকশন”- বিজিটিএর আন্দোলনে বড়ো সাফল্য!

মধ্যবিত্তের নাগাল ছাড়িয়ে ফের এক ধাক্কায় বাড়ল সোনার দাম। সোনার দামে এই বৃদ্ধি বা পতনের কারণ হিসেবে ডলারের দাম কমা বা বৃদ্ধি ও মার্কিন আর্থিক প্যাকেজের অনিশ্চয়তাকে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের ৭ আগস্ট ভারতের বাজারে দাম রেকর্ড ছুঁয়েছিল সোনার দাম। ৭ই আগস্ট ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। সেই দাম একধাক্কায় কমে যায় সেপ্টেম্বরের শেষের দিকে।

চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ সোনার মূল্য দাঁড়ায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজার ৯০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়ায় ৫৩ হাজার ৬০০ টাকা। এরপর ১৭ই সেপ্টেম্বর একধাক্কায় কিছুটা দাম কমলেও তারপর ফের বাড়তে শুরু করে সোনার মূল্য।

এইভাবে গত কয়েকদিন দাম বাড়তে থাকার পর ফের ২০ সেপ্টেম্বর থেকে থেকে কমতে শুরু করে সোনার দাম। ২০ থেকে ২৮ সেপ্টেম্বর অর্থাৎ ৮ দিনে ভারতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে মোট ২ হাজার ২৪০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দাম কমেছে একই ভাবে ২ হাজার ২৪০ টাকা।

গতকাল ২৮ সেপ্টেম্বর ভারতের বাজারে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৮ হাজার ২৫০(৮৬০-কলকাতা) টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ছিল ৪৯ হাজার ২৫০(৫১,৫৬০ কলকাতা) টাকা। কিন্তু আজ ফের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি পেয়েছে সোনার।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য বেড়েছে ৬৪০ টাকা, এবং ২৪ ক্যারেট সোনার মূল্যবৃদ্ধি পেয়েছে ৮৫০ টাকা! অর্থাৎ এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য দাঁড়িয়েছে ৫২ হাজার ৪১০ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন