সেপ্টেম্বরে সোনায় জিএসটি কমতে পারে! উৎসবের মরশুমে সস্তা হবে সোনালি ধাতু

GST Council সেপ্টেম্বরে সিদ্ধান্ত নিতে পারে সোনার উপর কর হ্রাসের। কমলে উৎসবের মরসুমে সস্তায় সোনার গয়না কিনতে পারবেন ক্রেতারা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উৎসবের আগে সোনার বাজার থেকে বড় সুখবর আসতে পারে ক্রেতাদের জন্য। সেপ্টেম্বর মাসেই সোনায় গুড্‌স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) কমতে পারে সর্বাধিক এক শতাংশ। ফলে দুর্গাপুজো ও দীপাবলির মরসুমে সোনার গয়না কেনা অনেকটা সস্তা হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বর্তমানে সোনার উপর ৩ শতাংশ হারে GST ধার্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই কর ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব তোলা হয়েছে। GST Council-এর ৫৬তম বৈঠক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই হতে চলেছে, সেখানেই সোনায় কর হ্রাস নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন সদস্যরা।

যদি GST হার ৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে নেমে আসে, তবে ক্রেতাদের অনেকটাই সাশ্রয় হবে। উদাহরণস্বরূপ, আজকের দিনে কেউ ১ লাখ টাকার সোনা কিনলে তাঁকে কর বাবদ ৩ হাজার টাকা দিতে হয়। হার কমে গেলে একই দামে সোনা কিনতে দিতে হবে মাত্র ২ হাজার টাকা। অর্থাৎ সরাসরি ১ হাজার টাকার সঞ্চয় হবে ক্রেতার হাতে।

তবে স্বর্ণ অলঙ্কারের নির্মাণ খরচের উপর যে ৫ শতাংশ GST নেওয়া হয়, তাতে কোনও পরিবর্তন আসবে না বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। অর্থাৎ গয়না বানানোর চার্জ অপরিবর্তিত থাকলেও সোনা কেনার মূল দামে কর ছাড় পেলে গ্রাহকরা আরও উৎসাহিত হবেন।

গত অগস্ট মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ বেড়েছিল। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ব অর্থনীতির চাপের কারণে ভবিষ্যতেও সোনার দর আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ফলে উৎসবের মরসুমে GST কমলে তা গ্রাহকদের জন্য বড় সুবিধা এনে দেবে।

শহরভেদে সোনার দামে তারতম্য রয়েছে। ২৫ অগস্ট কলকাতায় হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম বিক্রি হয়েছে ৯৬ হাজার টাকায়। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দর দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার টাকা। দু’টি শ্রেণির সোনাতেই প্রায় ১ হাজার টাকা বৃদ্ধি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই সোনায় GST কমানো হয়, তবে উৎসবের মরসুমে সোনার দোকানে ক্রেতাদের ভিড় এক লাফে বেড়ে যাবে। স্বর্ণ ব্যবসায়ীদের আশা, এ পদক্ষেপ বাজারে নতুন প্রাণ সঞ্চার করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর