নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাঝ মাসেই কিন্তুটা হলেও শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। এক ধাক্কায় অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর এই শান্তি বজায় থাকল মাসের শুরুতেও। অর্থাৎ সেপ্টেম্বর মাসে খুব একটা বদল হল না সোনার দামে। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন:Tripura: ত্রিপুরায় জেতা কেন্দ্রে হার বামেদের, দুটি আসনেই বড় ব্যবধানে জয় বিজেপির
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা ও রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু গত মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছিলেন বিক্রেতারাও।

জানা গিয়েছে, গত মাসের শেষে ভালোই কেটেছে স্বর্ণ ব্যবসায়ীদের। হুড়মুড়িয়ে অনেকটাই কমেছিল হলুদ ধাতুর দাম। আর সেটাই বজায় থাকল সপ্তাহের শেষে! শুক্রবারে সোনার দামে স্বস্তি। আজ, শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম রয়েছে প্রতি গ্রাম ৫৯১৮ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭১৯ টাকা। পাশাপাশি এদিন ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৮৭ টাকা। তাছারাও ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭১২ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও রয়েছে স্বস্তি। এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭১৫৫৩ টাকা।
মাসের শুরুতে সোনার দামে স্বস্তি, জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল




