নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে মাঝ মাসেই কিন্তু টা শান্তি ফিরেছিল মধ্যবিত্তের। এবার ফের সপ্তাহের শেষে বড়সড় স্বস্তি ফিরল। একধাক্কায় অনেকটাই দাম কমল হলুদ ধাতুর। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।


জানা গিয়েছে, সপ্তাহের শেষেই বিরাট স্বস্তি! আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ২০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ২২০ টাকা। তবে আজ রুপোর দর কত? জানা যাচ্ছে, সোনার পাশাপাশি আজ দাম কমল রুপোরও। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ১০০ টাকা।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই সোনা অ রুপোর দাম বাড়ছিল-কমছিল। আর যার প্রভাব পড়ছিল বিশ্ববাজারে। কিন্তু মে মাসের শুরুতেই আবারও কলকাতার বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনার দর। এই মাসেই রেকর্ড গড়েছিল সোনার দর। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছেন বিক্রেতারাও।



জানুন বিস্তারিত…
১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬১০ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৮৮০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬,১০০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬১,০০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১২০ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৯৬০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬১,২০০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১২,০০০ টাকা
১ কেজি রুপোর দাম: ৭৪,৫০০ টাকা
লক্ষ্মীবারে বিরাট স্বস্তি, সোনা ও রুপো সস্তা হওয়াতে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে








