Bollywood: বিয়ের আগেই দুবার অন্তঃসত্ত্বা! অর্জুনের প্রেমিকাকে নোংরা কটাক্ষ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর হয়ে গেল প্রথম স্ত্রীয়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিনেতা অর্জুনের মনে এখন অন্য কেউ। রামপালের জীবন জুড়ে এখন প্রেমিকা গেব্রিয়েলা দেমেত্রিয়াদেস রাজ করছে। তবে এখনও তাঁদের বিয়ে হয়নি।

আরও পড়ুনঃ শেষ হচ্ছে না মিঠাই! শেষ সম্প্রচার ঘিরে জল্পনা

কিন্তু তার মাঝেই ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান হয়ে গিয়েছিল। তাতেই শেষ নয় তিন বছর পর সে আবার অন্তঃসত্ত্বা হয়ে পরে। এবার সেই অন্তঃসত্ত্বার ছবি প্রকাশ্যে আসতেই ছি ছি পরে যায় নেট দুনিয়ায়। আবার অর্জুনের প্রেমিকা অন্তঃসত্ত্বা হওয়ায় বেশ খুশি হয়েছিল বহু নেটনাগরিকগন।

বিয়ের আগেই দুবার অন্তঃসত্ত্বা! ছি ছি নেটনাগরিকদের

তবে বেশিরভাগ নেটনাগরিকরাই কটু মন্তব্যে ছবির নিচে ভরিয়ে দেয়। এক নেটিজেন লিখেছিলেন “আরে আপনারা বিয়ে করবেন কবে? আপনি ভারতে থাকেন। আপনার জন্মভূমিতে নয়। এই আপনাদের মতো লোকেরাইন যুবপ্রজন্মের মন-মানসিকতা নষ্ট করে দিচ্ছে।” গেব্রিয়েলা দেমেত্রিয়াদেসের নজর এড়াইনি সেই মন্তব্য তিনি পাল্টা তার জবাব দেন “নিচু মনের ধর্মান্ধদের দিয়ে এখানে মানসিকতা নষ্ট হচ্ছে, সুন্দর প্রাণকে পৃথিবীর আলো দেখিয়ে নয়।”

বিয়ের আগেই দুবার অন্তঃসত্ত্বা! ছি ছি নেটনাগরিকদের 

বিয়ের আগেই দুবার অন্তঃসত্ত্বা! ছি ছি নেটনাগরিকদের
বিয়ের আগেই দুবার অন্তঃসত্ত্বা! ছি ছি নেটনাগরিকদের

তবে এর আগে বহুবার মুখ খুলেছেন গেব্রিয়েলা দেমেত্রিয়াদেস তাঁদের এই সম্পর্ক নিয়ে। তিনি বলেছিলেন আমরা একে ওপরকে ভালোবাসি কিনা তার জন্য কোন কাগজ কলমের প্রমানের দরকার নেই। আমরা এমন ভাবেই লিভ-ইন সম্পর্কে খুব ভালো আছি এবং সুখি আছি। এবং এর জন্য আমাদের সন্তানদেরও কোন সমস্যা হবে না। আমরা তাঁদেরকে খুব ভালোভাবে মানুষ করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন