Mithai: শেষ হচ্ছে না মিঠাই! শেষ সম্প্রচার ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক মাস ধরে মিঠাই শেষ হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তিন মাস ধরে মিঠাই শেষ হওয়ার গুজব রটলেও বাস্তবে তেমনটা হয়নি। যদিও এই কয়েকমাসের গুজবে মিঠাই শেষ হওয়া নিয়ে মিঠাইয়ের কোন অভিনেতা অভিনেত্রী বা পরিচালক মুখ খোলেননি। তবে এবার হয়তো সত্যি সত্যি মিঠাই অনুরাগীদের জন্য দুরসংবাদ। কারণ মিঠাই টিমের তরফ থেকে অফিসিয়ালই জানানো হয়েছে মিঠাই শেষ হওয়ার সংবাদ।

আরও পড়ুনঃ কৃতি স্যাননের সাথে ডেটিংয়ের গুজব! এর মধ্যেই তিরুপতিতেই বিয়ের ঘোষণা প্রভাসের

৩১ তারিখ মিঠাইয়ের শেষ শুটিং হয়ে গিয়েছে। তবে কবে ধারাবাহিকের শেষ সম্প্রচারন দেখানো হবে তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। যা নিয়ে বেশ জল্পনা সৃষ্টি হয়েছে দর্শক মহলে। তবে জানানো হয়েছে চলতি সপ্তাহের পুরোটাই দেখা যাবে মিঠাই ধারাবাহিক। তবে এখন আবার শোনা যাচ্ছে উল্টো সুর। আর মাত্র দুদিন দেখা যাবে এই ধারাবাহিক।

শেষ হচ্ছে না মিঠাই! মিঠাই ভক্তদের জন্য খুশির খবর 
শেষ হচ্ছে না মিঠাই! মিঠাই ভক্তদের জন্য খুশির খবর 

৯ জুন মিঠাইয়ের শেষ সম্প্রচার দেখা যাবে। তবে এখন আর আগের স্লটে নয় নতুন স্লটেই দেখা যাবে মিঠাই। তবে প্রিয় ধারাবাহিক শেষ হওয়ার সংবাদ এখনও মেনে নিতে পারছেন না মিঠাইপ্রেমীরা। এর মধ্যে তাঁদের প্রিয় মিঠাইকে তাঁরা বেশ কয়েকদিন ধারাবাহিকে দেখতে পায়নি। কারণ অভিনেত্রী কয়েকদিন বেশ অসুস্থ ছিল।

শেষ হচ্ছে না মিঠাই! মিঠাই ভক্তদের জন্য খুশির খবর 

শেষ হচ্ছে না মিঠাই! মিঠাই ভক্তদের জন্য খুশির খবর 
শেষ হচ্ছে না মিঠাই! মিঠাই ভক্তদের জন্য খুশির খবর 

তবে শেষ দুদিন টিভির পর্দায় মিঠাইকে দেখতে পাবেন দর্শকেরা। অভিনেত্রীর ব্যাক পেইনের জন্য তিনি কিছুদিন বিশ্রাম নিয়েছিল। মিঠাই শেষ হওয়ার কিছুদিন আগেই জানা গেছে এবার বড় পর্দায় দেখা যাবে মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডুকে। প্রধান সিনেমাতে দেবের বিপরীতে দেখা যাবে মিঠাইকে। তা নিয়ে মিঠাই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন