এবার থেকে দু লক্ষ টাকা জমা দিলেই মিলবে রেশন দোকানের লাইসেন্স, জারি নির্দেশিকা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে রেশনের ডিলারশিপ পাওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করার কথা আগেই ঘোষণা করেছিলেন। এবার জারি হল নির্দেশিকা। এবার থেকে ২ লক্ষ টাকা জমা দিলেই মিলবে ডিলারশিপ। তিনবছর পরপর পুনর্নবীকরণ করতে হবে।

আরও পড়ুনঃ দেখা হল ওদের আবার নতুন দিনের ‘ক্লাশে’, ১১ মাস পর স্কুল খুলল রাজ্যে।

করোনা পরিস্থিতির সময়ে রেশনই ছিল পরিস্থিতি মোকাবিলায় সরকারের অন্যতম হাতিয়ার। সম্প্রতি নেতাজি ইন্ডোরে রেশন ডিলারদের সম্মেলনে দাঁড়িয়ে দরাজ হাতে তাঁদের জন্য নানা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই তিনি জানিয়েছিলেন রেশন দোকানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। বলেছিলেন, এবার থেকে দুই লক্ষ টাকা মূলধন জমা দিলেই মিলবে রেশন দোকানের লাইসেন্স।

আগে পাঁচ লক্ষ টাকা জমা রাখতে হত নতুন লাইসেন্স পেতে। প্রতি বছর লাইসেন্স পুনর্নবীকরণও করাতে হবে না। তিন বছর অন্তর পুনর্নবীকরণের কথা জানিয়েছিলেন তিনি।এবার জারি হল নতুন নির্দেশিকা।

প্রসঙ্গত,ডিলারশিপ নষ্ট হয়ে যেত এতদিন কোনও ডিলার মারা গেলে। তাঁর পরিবারের কেউ ডিলারশিপ চাইলে নতুন করে আবেদন করতে হত। এখন থেকে নতুন করে আর আবেদন করতে হবে না। সেক্ষেত্রেও সুবিধা করে ডিলারশিপ হস্তান্তরের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।ডিলারের বিধবা স্ত্রী, তাঁদের বিধবা কিংবা ডিভোর্স হওয়া মেয়ে অগ্রাধিকার পাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন