ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ চার ভারতীয় জওয়ান

এর আগে ৬ জুলাই কুলগাম জেলায় দুই এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হয় ছয় সন্ত্রাসবাদী। অন্য এক এনকাউন্টারে দুই জওয়ান শহিদ হন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের ভূস্বর্গ ভয়ঙ্কর। জঙ্গি এনকাউন্টার। কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ চার ভারতীয় জওয়ান। জম্মু-কাশ্মীরের ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন শহিদ হয়েছেন চার সেনা জওয়ান। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুবার জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে। গত সপ্তাহেই কাঠুয়ায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়। তারপর সোমবার ফের হামলার ঘটনা।

ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ চার ভারতীয় জওয়ান

সোমবার রাতে ডোডা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের ধরি গোটে উরারবাগিতে সেনা ও জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা যৌথ কর্ডন ও তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। তখনই গুলি বর্ষণ চলে। সন্ত্রাসবাদীরা পালানোর চেষ্টা করছিল। তখনই এক বীর জওয়ানের নেতৃত্বে সাহসী জওয়ানরা ধাওয়া করে তাদের। রাত ৯টার দিকে ফের গুলির লড়াই শুরু হয়। এক মেজর সহ চারজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়।

ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ চার ভারতীয় জওয়ান

সূত্রের খবর, সোমবার জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ডোডা ও দেসায় যৌথভাবে হামলা চালায় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। জঙ্গিদের সন্ধান চালানোর সময়ই শুরু হয় দু পক্ষের গুলির লড়াই। এর আগে ৬ জুলাই কুলগাম জেলায় দুই এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ হয় ছয় সন্ত্রাসবাদী। অন্য এক এনকাউন্টারে দুই জওয়ান শহিদ হন। উল্লেখ্য, গত ৩২ মাসে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৪৮ জন জওয়ানের।

ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ চার ভারতীয় জওয়ান

ভূস্বর্গ ভয়ঙ্কর, কাশ্মীরে গুলির লড়াইয়ে শহিদ চার ভারতীয় জওয়ান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন