Jammu and kashmir: ফের জঙ্গি হানা কাশ্মীরে, শহিদ হলেন তিন ভারতীয় জওয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংবিধানের ৩৭০ ধারা রদের চতুর্থ বর্ষপূর্তির ঠিক আগেরদিন কাশ্মীরে শহিদ হলেন তিন ভারতীয় জওয়ান। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জওয়ানের মৃৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় পাশ সার্চ কমিটির বিল, আটকাতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

তারইমধ্যে শুক্রবার শ্রীনগর থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেনা সূত্রে খবর, কুলগাম জেলার হালান জঙ্গলে জঙ্গিদের গোপন ঘাঁটির সন্ধান দেন গোয়েন্দারা। সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী।

1 4

রাতের অন্ধকারে ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। জওয়ানদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ের পর গুলির আঘাতে গুরুতর আহত হন তিন জওয়ান। তাঁদের দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফের জঙ্গি হানা কাশ্মীরে, শহিদ হলেন তিন ভারতীয় জওয়ান

2 5

কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শহিদ হয়েছেন তাঁরা। এরপরে এলাকায় আরও সেনা পাঠিয়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলেও সেনার তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় ২টি পৃথক জঙ্গি হামলায় ভারতীয় সেনার ১০ জওয়ান নিহত হন।

3 4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর