মোদী-শাহকে চিঠি লিখেও কাজ হয়নি, সাইবার প্রতারণার ধাক্কায় নিজের বুকে গুলি IPS কর্তার

৮.১০ কোটি টাকার অনলাইন জালিয়াতির অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েও মেলেনি সমাধান—পাতিয়ালায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রাক্তন পাঞ্জাব পুলিশের আইজি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাইবার প্রতারণার শিকার হয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠল পাঞ্জাব পুলিশের এক প্রাক্তন শীর্ষকর্তার বিরুদ্ধে। প্রাক্তন আইজি অমর সিং চাহাল সোমবার পাতিয়ালায় নিজের বাড়িতে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাহাল তাঁর নিরাপত্তারক্ষীর রিভলভার ব্যবহার করে এই চেষ্টা করেন। খবর পেয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের বক্তব্য, তাঁর অবস্থা গুরুতর হলেও এখনও প্রাণসংকট কাটেনি।

তদন্তকারীদের দাবি, প্রায় ৮.১০ কোটি টাকার অনলাইন জালিয়াতির শিকার হয়েই মানসিক চাপে ভেঙে পড়েছিলেন প্রাক্তন এই IPS অফিসার। ঘটনাস্থল থেকে ১২ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে তিনি নিজের পরিস্থিতির কথা বিশদে লিখেছেন। নোটে পাঞ্জাব পুলিশের বর্তমান ডিজিপি গৌরব যাদবসহ একাধিক আধিকারিকের নাম উল্লেখ রয়েছে।

নোট অনুযায়ী, গত অক্টোবরে একটি ভুয়ো সংস্থায় বিনিয়োগ করেন চাহাল। এর মধ্যে প্রায় ১ কোটি টাকা ছিল তাঁর নিজের সঞ্চয়, বাকি অর্থ তিনি আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। প্রতারণার বিষয়টি জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কেও চিঠি দিয়েছিলেন বলে নোটে উল্লেখ রয়েছে। তবে কোনও কার্যকর সমাধান মেলেনি বলেই তাঁর আক্ষেপ।

উল্লেখযোগ্য ভাবে, অমর সিং চাহাল ২০১৫ সালের কোটকাপুরা গুলিকাণ্ড মামলার অন্যতম অভিযুক্ত হিসেবেও পরিচিত। ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে দুই প্রতিবাদীর মৃত্যুর ঘটনায় তাঁর নাম উঠে আসে, যা নিয়ে সে সময় দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।

এই ঘটনার পর পাঞ্জাব পুলিশের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাতিয়ালার এসএসপি বরুণ শর্মা জানিয়েছেন, আপাতত সমস্ত তদন্ত প্রক্রিয়া চললেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে চাহালের জীবন রক্ষায়। একই সঙ্গে সাইবার প্রতারণার অভিযোগ খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সাইবার জালিয়াতির মতো অপরাধ যে কতটা গভীর মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে, এই ঘটনা ফের সেই প্রশ্নই সামনে আনল—এমনটাই মত পুলিশের একাংশের।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত