নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। কিছুক্ষন আগে তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী কে দিল্লীর দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ ভয়াবহ সংক্রমণের জেরে বাতিল হল ২৯ জোড়া লোকাল ট্রেন, লকডাউনের ইঙ্গিত?
বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী কে। ২বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বয়েস ৮৮ বছর। বয়েসের কারণে মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে।
প্রসঙ্গত, রবিবারই তিনি দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর তার পরেরদিন অর্থাৎ সোমবার তিনি নিজেই করোনা ভাইরাসের আক্রান্ত হলেন।



