নজরবন্দি ব্যুরো: সামনে পূজো আর পূজোর আগে যদি ওজন না কমানো যায় তাহলে পছন্দের জামা গায়ে ফিট হবে কীকরে? তাই এখনও হতে রয়েছে কিছুটা সময়। একটু খানি কষ্ট করে ঝরিয়ে ফেলুন বেশ খানিকটা মেদ। তাই আজ থেকেই মেনে চলুন এই কয়েকটি সহজ টিপস্।
১ রোজ সকালে ঘুম থেকে উঠে গরম জল খান। গরম জলে পারলে বেশি করে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে নিন। সেই জল খান খালিপেটে। দেখবেন এই জল খেয়ে মাত্র ৩০ মিনিটেই ঝরে যাবে প্রায় ১০ কিলো।
২ রোজ সকালে উঠে হাঁটতে যান। অন্তত ৩০ মিনিট হাঁটুন। ঘাম ঝরানো খুব দরকার। তবে আসতে হাঁটবেন না। পায়ের গতি বাড়িয়ে হাঁটতে হবে। পারলে ১০০ বার স্কিপিং করুন।

৩ পুজোর যেই কটা দিন বাকি সেই কটা দিন ভাত খাওয়া কমিয়ে দিতে হবে। পারলে একেবারে বন্ধ করে দিন। কারন ভাত খেলে ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়।
৪ মেপে মেপে খান। তেল জাতীয় খাবার কম খাবেন। নুন এবং চিনি কম পরিমাণে খাবেন। ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন।
৫ বেশি করে জল খান। তাহলে খিদে কম পাবে। দিনে তিনবারের বেশি খাবেন না। খুব বেশি খিদে পেলে মুড়ি চিবান।
৬ অফিসে বা কলেজে গেলে লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি ব্যবহার করুন। এতে যারা বাড়তি সময় পাবেন না হাটার জন্য তাদের উপকার হবে।
পুজোর আগেই ঝরবে মেদ, জানুন রহস্য

৭ আজ থেকে ঘি মাখন জাতীয় দ্রব্য গুলো খাবেন না। ময়দা খাবেন না। বেশি করে সবজি, মাছ, মাংস খান।
৮ কোনো ধরনের সফট ড্রিংকস খাবেন না। অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলুন। ৯ রাতে অন্তত ৯ টার মধ্যে খাওয়া সেরে ফেলুন। এতে খাবার তাড়াতাড়ি হজম হবে।
১০ ইউটিউব দেখে বিভিন্ন ডিটক্স পানীয় খাওয়া শুরু করেন। রোজ একটা করে খেতে পারেন। তবে দিনে দুইবারের বেশি খাবেন না। বিপদ হতে পারে। তবে এই পানীয় গুলো খান খালি পেটে।








