Last minute glow up: সামনেই দুর্গা পূজো, জানুন লাস্ট মিনিট গ্লো আপ সিক্রেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই দুর্গাপূজা। পুজোর বাকি মাত্র আর কয়েকটি দিন। কিন্তু সারাদিনের ব্যস্ততার জীবনে নিজের যত্ন নেওয়াই হয়ে ওঠে না। কিন্তু পূজোতে তো সুন্দর দেখতে হবে! হতে হবে সবার থেকে আকর্ষণীয়। এখনও কিন্তু হতে রয়েছে বেশ কয়েকটি দিন। তাই চটপট দেরি না করে শুরু করে দিন পুজোর লাস্ট মিনিট গ্লো আপ ট্রিটমেন্ট। জেনে নিন এই কদিনের কীকরে নিজের যত্ন নেবেন তাও আবার বাড়িতে বসেই।

আরও পড়ুনঃ পুজোয় খালি মেয়েরাই সাজবে নাকি! উৎসবের দিনে ছেলেদের পোশাক কেমন হবে?

এই কয়েকদিন সারাদিন অফিস করে বাড়িতে এসে আপনারা নিজের ত্বকের জন্য তো পাঁচ মিনিট খরচ করতেই পারেন। রাতের বেলা লাগিয়ে নিন যেকোনো একটি ফেস প্যাক।

টক দই ও অ্যালোভেরা প্যাক

১০০ গ্রাম টক দই ও ৫০ গ্রাম অ্যালোভেরা জেল ভালোকরে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর সেটি মুখে লাগিয়ে ভালো করে হালকা হতে ম্যাসাজ করে নিন। এরপর মুখে ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

সামনেই দুর্গা পূজো, কি করে ফেরাবেন হারানো জেল্লা?
সামনেই দুর্গা পূজো, কি করে ফেরাবেন হারানো জেল্লা?

লেবু ও ময়দা প্যাক

রোজ রোজ রোদে বেরিয়ে অনেকেরই ট্যান পরে যায়। আপনিও যদি সেই সমস্যায় ভোগেন তাহলে এই প্যাকটি আপনাকে খুব সাহায্য করবে। আপনার হারানো জেল্লা ফিরে পাবেন। লেবু ও ময়দা অল্প পরিমাণে জলের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন।

সামনেই দুর্গা পূজো, কি করে ফেরাবেন হারানো জেল্লা? 

সামনেই দুর্গা পূজো, কি করে ফেরাবেন হারানো জেল্লা?

এই সমস্ত ফেস প্যাক লাগানোর সাথে সাথে আপনাকে নিয়মিত স্ক্রাব করতে হবে। মুখে ব্যবহার করতে হবে কোনো ভালো ক্রিম। রোদে বেরোনোর আগে সানস ক্রিম ব্যাবহার করতে হবে। নিয়মিত ৭ ঘণ্টার ঘুম তার সাথে চাই ই চাই। এর পাশাপাশি খান ফল, শাক, সবজি টক দই। বাইরের খাবার কম খাবেন। তাহলে দেখবেন আপনি ভেতর থেকে গ্লো করতে শুরু করবেন পুজোর আগেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত