Dunki: ‘ডাঙ্কি’ প্রথম দিনে কত ব্যবসা করল? জবাব দিলেন খোদ শাহরুখ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ অথাৎ বৃহস্পতিবার মুক্তি পেল শাহরুখ অভিনীত নতুন ছবি ‘ডাঙ্কি’ (Dunki)। কলকাতাতে আজ সকাল সাতটার সময় প্রথম শো ছিল। প্রথম দিনে কত ব্যবসা করল শাহরুখ অভিনীত ছবি? এই প্রশ্নের জবাব এবার শাহরুখ নিজের মুখেই দিলেন।

dunki 1

আরও পড়ুনঃ ম্যাঁয় অটল হুঁ-র পোস্টারে পঙ্কজ, অটলবিহারীর চরিত্রে চমকে দিয়েছেন অভিনেতা

শাহরুখ খান (srk) বর্তমানে মিডিয়া থেকে একটু দুরেই থাকেন। তবে সামাজিক মাধ্যমে তিনি তার অনুরাগীদের সাথে যোগাযোগ রাখেন। সম্প্রতি শাহরুখ খান কে এক অনুরাগী প্রশ্ন করেন তার ছবির ব্যবসা কত হল এখনও পর্যন্ত। এর উত্তরে কিং খান বলেন, ‘‘আমার বিশ্বাস ‘ডাঙ্কি’ দারুণ ব্যবসা করবে। তবে কত ব্যবসা করল সেটা ক্রমশ প্রকাশ্য।

‘ডাঙ্কি’ প্রথম দিনে কত ব্যবসা করল? নিজেই জানালেন কিং খান

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত আরও দুটি ছবি পাঠান এবং জওয়ান। এই ছবি দুটিই বক্সঅফিসে বিপুল পরিমানে ব্যবসা করেছিল। কোটি কোটি টাকা ঘরে ঢুকেছিল। এবার ‘ডাঙ্কি’ (Dunki) ও কি সেই পথেই এগোচ্ছে? চলতি বছরে কী হ্যাট্রিক হতে চলেছে? এই মুহূর্তে সকলের চোখ সেই দিকেই।

‘ডাঙ্কি’ প্রথম দিনে কত ব্যবসা করল? নিজেই জানালেন কিং খান

‘ডাঙ্কি’ প্রথম দিনে কত ব্যবসা করল? নিজেই জানালেন কিং খান

শাহরুখকে তার এক অনুরাগী আরও এক প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছেন, ‘ডাঙ্কি’র (Dunki) প্রথম দিনে যা আয় হয়েছে তা কি মিচেল স্টার্কেকে কিনতে যা টাকা লেগেছে তার থেকে বেশি? যদিও প্রশ্নের উত্তরে অভিনেতা শুধু হেসেছেন। উল্লেখ্য, নিলামে স্টার্ক কিনতে লেগেছিল ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা। যা আইপিএলের (Ipl) নিলামে নতুন রেকর্ড ভেঙ্গেছে। এর আগে কোন ক্রিকেটারের দাম নিলামে কুড়ি কোটির বেশি হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর