কোন মস্তান কে রিগিং করতে দেব না, জবাবে ফিরহাদকে আল কায়েদার লোক বললেন অর্জুন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুর উপনির্বাচন ঘোষণা হওয়ার পর আজ প্রথম রবিবার। চুটিয়ে প্রচার করছে যুযুধান দুই পক্ষ বিজেপি এবং তৃণমূল। এদিন সাতসকালেই প্রচারে নামেন কলকাতা পুরোসভার প্রশাসক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। চেতলার ৪২ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি। সাংবাদিকদের সাথে কথা বলার সময় উঠে আসে একের পর এক কথা।

আরও পড়ুনঃ খারাপ লাগে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কার জন্য, মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমে BJP-কে খোঁচা ফিরহাদের

পরিবহন মন্ত্রীর মতে গণতন্ত্রের নিয়ম হল মানুষের দুয়ারে যেতে হবে। সেই কাজটাই তিনি আজ করছেন। তাঁর মতে এই উপনির্বাচন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একার নয় বরং এটি সকলের নির্বাচন। বিজেপি প্রার্থির প্রসঙ্গে জানিয়ে দেন, তাঁর খারাপ লাগে ছোট্ট মেয়েটার জন্যে। এন্টালিতে দাঁড়ালো বেচারী হেরে গেল ভবানীপুরে দাঁড়িয়েছে সবাই জানে কি হবে। তবুও বলব হাল ছেড় না!

এদিন নির্বাচনে অর্জুন শুভেন্দুর কথা উঠে আসে ফিরহাদের মুখে। উঠে আসে রিগিং এর প্রসঙ্গ। ফিরহাদ সাফ জানান, কোন মস্তান কে রিগিং করতে দেব না! নাম না করে তিনি বলেন, “নন্দীগ্রামে যে ভাবে রিগিং হয়েছে ভবানীপুরে তা করতে পারবেন না দিলীপ ঘোষরা। সে যত বড় মস্তানই হোক, মেদিনীপুরের হোক আর ব্যারাকপুরের হোক ভবানীপুরের মানুষ তার পা ভেঙে দেবে।”

কোন মস্তান কে রিগিং করতে দেব না

কোন মস্তান কে রিগিং করতে দেব না

কিছুক্ষন পরেই ফিরহাদ হাকিমের মন্তব্যকে নিশানা করে জবাব দেন অর্জুন সিং। তিনি বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। এ ভাবেই ওরা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে।” সরাসরি ফিরহাদের নাম করে অর্জুন সিং বলেন, “ফিরহাদ তো সরাসরি আল-কায়েদার লোক। ওর কাছ থেকে এর থেকে বেশি আর কী আশা করা যায়!” তাঁর কথায়, তৃণমূল ‘জিহাদি শক্তি’ তৈরি  করেছে বাংলায়, ভোট পরবর্তী হিংসায় তার প্রমাণ মিলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত