খারাপ লাগে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কার জন্য, মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমে BJP-কে খোঁচা ফিরহাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহের শুরুতে উপনির্বাচনের দামামা বাজতেই বড় বড় পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা ভবানীপুর চত্বর। একদিকে যখন উপনির্বাচনে প্রার্থী দিতে হিমসিম খেতে হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব কে তার উল্টো দিকে পালা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমেছেন রাজ্যের একাধিক মন্ত্রী।

আর পড়ুনঃ জয় নিশ্চিত হলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন, মমতা কে খোঁচা দিলীপের!

সেইমত আজ সকালেও ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আলিপুরে প্রচারে নামেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতার প্রশাসক ফিরহাদ হাকিম। আজ চেতলার ৪২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রচার কার্যক্রম চালান তিনি পাশাপাশি বলেন, এখানে একটা মানুষও বলছেন না যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেবেন না। বরং সকলের মুখে একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কে তাদের চাই।

তবে তাঁর খারাপ লাগে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কার জন্য, পরিবহন মন্ত্রীর মতে গণতন্ত্রের নিয়ম হল মানুষের দুয়ারে যেতে হবে। সেই কাজটাই তিনি আজ করছেন। তাঁর মতে এই উপনির্বাচন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর একার নয় বরং এটি সকলের নির্বাচন, তাই সকলের অংশগ্রহণের কথাই বারংবার শোনা গেল তাঁর মুখে।

এদিন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” খারাপ লাগে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কার জন্য। এন্টালিতে দাঁড়ালো বেচারী হেরে গেল ভবানীপুরে দাঁড়িয়েছে সবাই জানে কি হবে। এখানে যে তার কোনো সুযোগ নেই কিন্তু তাও বলবো তুমি উদ্যোগী তুমি উদ্যম মেয়ে তুমি ভরসা হারিও না, লেগে থাকো কোনও না কোনওদিন তোমার জয় হবেই।”

খারাপ লাগে ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কার জন্য, মন্তব্য ফিরহাদের

priyanka

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত