থামছেন না দিলীপ, এবার যোগ দিলেন তথাগত, রাজ্য বিজেপি তে বিদ্রোহের আগুন

Dilip Ghosh: ওল্ড ইজ গোল্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। চেনা মেদিনীপুর আসন থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর বর্ধমান-দুর্গাপুরে। সেখানে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে। হারের পর থেকে তাই থামানো যাচ্ছে না দিলীপ ঘোষকে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি একের পর এক মন্তব্য করে চলেছেন।

আরও পড়ুন: আইন মন্ত্রী হচ্ছেন অভিজিৎ, মনোজ টিগ্গাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিচ্ছে NDA সরকার

dilip 2

এদিন সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি লিখেছেন, “ওল্ড ইজ গোল্ড।” যা দেখে রাজনৈতিক মহলের মত, বিজেপির পুরনো দিন ও পুরনো কর্মীদের কথাই বলেছেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে দিলীপ মন্তব্য করেছিলেন, পুরনোদের বাদ দিলে বিজেপি পার্টিটাই থাকবে না।

tothagoto

প্রসঙ্গত, হারের পর থেকেই বিজেপি এই নেতাকে কখনও বলতে শোনা গিয়েছে ‘রাজনীতিতে কাঠি হাতে ঘোরার লোকের অভাব নেই’ কখনও আবার বলেছেন যাঁরা তাঁর কেন্দ্র পরিবর্তন করেছেন তাঁদের ভাবতে হবে। কখনও আবার বুঝিয়ে দিয়েছেন এই পরাজয়ের দায় তাঁর নয়। তবে দিলীপ বাবু একা নন, তাঁর সুরে সুর মিলিয়েছেন রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের।

থামছেন না দিলীপ, এবার যোগ দিলেন তথাগত, রাজ্য বিজেপি তে বিদ্রোহের আগুন

bjp1

আর তার সাথে যোগ দিয়েছেন তথাগত রায়ও। তাঁর দাবি, আরএসএসের সঙ্গে দূরত্ব বেড়েছিল দলের। তার ফলেই এই করুন পরিস্থিতি। সবমিলিয়ে লোকসভা ভোটে বাংলার মুখ থুবড়ে পরার পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন। আজ তাতে আরও ঘি ঢাললেন তথাগত ও দিলীপ, মত রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত