নজরবন্দি ব্যুরোঃ মহেশতলার পর ফের বেলেঘাটা ডিসি অফিসে অগ্নিকান্ড। ফের শহরে অগ্নিকান্ড। এবার বেলেঘাটা ডিসি অফিসে লাগলো আগুন। বুধবার ভোর রাতে হঠাৎ ডিসি অফিসে জ্বলে ওঠে আগুন।
আরও পড়ুনঃ এপ্রিলের পর দাম বেড়েছে ৩৫ বারের বেশি, দেখে নিন আজ বিভিন্ন শহরে তেলের দাম
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৪ টি ইঞ্জিন। এদিন হঠাৎ ডিসি অফিসে ভোর ৫টা ১৫ নাগাদ কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশই খবর দেয় দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের ৪ টি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো জানা যায় নি। এ বিষয়ে খতিয়ে দেখছে দমকল বিভাগ।
মহেশতলার পর ফের বেলেঘাটা ডিসি অফিসে অগ্নিকান্ড। কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে খতিয়ে দেখছে দমকল বিভাগ।
মহেশতলার পর ফের বেলেঘাটা ডিসি অফিসে অগ্নিকান্ড। গত কয়েকদিন আগে দক্ষিন ২৪ পরগনার মহেশতলায় এক কারখানায় কয়েক ঘন্টা ধরে জ্বলছিল আগুন। সেই আগুন নেভাতে হিমশিম খেয়েছিল দমকল বিভাগের কর্মীরা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বারবার শহরতলীতে কেন আগুন লাগছে? এবং কেন আগুন নিয়ন্ত্রন করা যাচ্ছে না? তা নিয়ে উঠছে প্রশ্ন।



